সারা দেশ
বগুড়া শহরের কানজগাড়ি এলাকায় একটি নিরীহ কুকুরকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার হওয়ায় অস্ত্র আইনেও পৃথক একটি মামলা করা হয়েছে।
২০২৬-০৬-৩০ ১৮:১৪
সারা দেশ
বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তারের ছয় দিন পর জামিনে কারামুক্ত হয়েছেন বগুড়ার পরিচিত চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু। সোমবার সকালে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে তার পরিবার, সহকর্মী এবং অসংখ্য রোগী-শুভানুধ্যায়ীদের মাঝে।
২০২৬-০৬-২৯ ১৮:১৩
সারা দেশ
বগুড়া সদরের মাটিডালী বিমান মোড় এলাকায় অবস্থিত ‘জারা কার হাউজ’ নামের একটি গাড়ি বিক্রয় ও সার্ভিসিং প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা শোরুমজুড়ে ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
২০২৬-০৬-২৮ ২০:৪৫
সারা দেশ
বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে অস্বস্তি ও ক্ষোভ।
২০২৬-০৬-২৭ ১৭:৫৩
সারা দেশ
চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি জাকিরকে আদালতে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার (২৩ জুন) কোর্ট লকাফ থেকে সিলেট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিকে হাজির করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালত সূত্র।
২০২৬-০৬-২৩ ১৯:৩৪
সারা দেশ
একটি নাম শুধু পরিচয় নয়, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগেরও প্রতিচ্ছবি। আর সেই পরিচয় নিয়েই বগুড়ার নবগঠিত মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে শুরু হয়েছে নতুন আলোচনা। বিতর্কিত নাম পরিবর্তন করে স্থানীয় ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিংবা সর্বজনগ্রাহ্য নাম নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে গণশুনানি।
২০২৬-০৬-২৩ ১৮:০৬
সারা দেশ
বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পর মামলার অভিযুক্তদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি আদমদীঘি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে ছিলেন।
২০২৬-০৬-২২ ১৩:৪২
সারা দেশ
বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলাম।রবিবার দুপুরে বগুড়ার সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মেজবা।
২০২৬-০৬-২১ ১৮:১৬
সারা দেশ
দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ এবং শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ী’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্থানীয় জনগণের মতামত নিয়ে নতুন করে গণশুনানি আয়োজন এবং এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতির ভিত্তিতে নাম নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৬-০৬-২০ ২২:১৪
সারা দেশ
পারিবারিক বিরোধের জেরে ভাতিজার গোপনাঙ্গে কামড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক চাচার বিরুদ্ধে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর প্রামানিকপাড়ায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২০২৬-০৬-২০ ২২:১০
সারা দেশ
আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি অভিযোগ করেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করছে।
২০২৬-০৬-১৮ ১৮:০৭
সারা দেশ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মাধ্যমে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করা হয়েছে। মামলায় একটি পত্রিকার সম্পাদকসহ চারজনকে আসামি করা হয়েছে।
২০২৬-০৬-১৬ ১৫:৩৫
সারা দেশ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মাধ্যমে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করা হয়েছে। মামলায় একটি পত্রিকার সম্পাদকসহ চারজনকে আসামি করা হয়েছে।
২০২৬-০৬-১৬ ১৩:৩৫
সারা দেশ
একসময় উত্তরাঞ্চলের প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত করতোয়া নদী। ইতিহাস, ঐতিহ্য আর জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সেই নদীর বুকেই এবার উঠছে কংক্রিটের স্থাপনা। বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার গুজিয়া এলাকায় করতোয়া নদীর জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ আজিজুল হক শিবগঞ্জ সদর ইউনিয়নের মেদিনীপাড়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। শিক্ষকতার মতো সম্মানজনক পেশায় থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে নদী দখলের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
২০২৬-০৬-১৪ ২২:০২
সারা দেশ
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় এক রাতে তিনটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এ হামলায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
২০২৬-০৬-১৩ ২০:১৪
সারা দেশ
বগুড়া শহরে দায়িত্ব পালন শেষে ফেরার পথে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে তার কাছে থাকা গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মধ্যরাতের এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
২০২৬-০৬-১০ ১৯:৪৭
সারা দেশ
বগুড়া শহরের আটাপাড়া এলাকায় গভীর রাতে রক্তাক্ত হামলার শিকার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও তার ছোট ভাই। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুই ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস হয়েছে সন্দেহে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
২০২৬-০৬-১০ ১৫:৪১
সারা দেশ
সম্পর্কে বেয়াইন, কিন্তু অভিযোগ মাদকের কারবারে ছিলেন ব্যবসায়িক অংশীদার। ভ্যানিটি ব্যাগে করে ইয়াবার চালান আদান-প্রদানের সময় বগুড়ায় দুই বেয়াইনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
২০২৬-০৬-০৯ ১৬:১০
সারা দেশ
সেঞ্চুরি মোটেলের রহস্যমৃত্যু: প্রেমিকা আটক, মিলছে নতুন তথ্যবগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেলে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। ঘটনার দুই দিনের মাথায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এক নারীকে আটক করেছে পুলিশ, যিনি নিজেকে নিহতের প্রেমিকা বলে দাবি করেছেন।
২০২৬-০৬-০৭ ২৩:২৪
সারা দেশ
বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জে সংঘটিত দুটি আলোচিত ডাকাতির রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।
২০২৬-০৬-০৬ ১৯:৩১
সারা দেশ
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ার আগেই সচেতনতার ঢাক বাজাতে মাঠে নেমেছে বগুড়া সিটি করপোরেশন। নগরবাসীকে সতর্ক করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে।
২০২৬-০৬-০৬ ১৯:২০
সারা দেশ
বগুড়া শহরের একটি মোটেল কক্ষের বন্ধ দরজার ওপাশে কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে দীর্ঘ সময় সাড়া না মেলায় দরজা খুলতেই সামনে আসে এক রহস্যময় মৃত্যুর ঘটনা। কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল (৫০)-এর মরদেহ।
২০২৬-০৬-০৬ ১৯:১৬
সারা দেশ
বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর রাতের অভিযানে ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। অভিযানে একটি রিভলবার, দেশীয় অস্ত্র ও ১২০ পিস ইয়াবাসহ আন্তজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৬-০৬-০৫ ১৩:৩৭
সারা দেশ
বাইরে সাইনবোর্ডে ক্লিনিক, ভেতরে রোগী ভর্তি। কিন্তু নেই বৈধ লাইসেন্স, নেই ডিউটি ডাক্তার, নেই নিবন্ধিত নার্স। এমন পরিস্থিতিতে চিকিৎসাসেবার নামে প্রতারণার অভিযোগে বগুড়া শহরের একতা ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির পরিচালককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০২৬-০৬-০৪ ১৩:৫৯
সারা দেশ
বগুড়া শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া রেললাইন বহুদিন ধরেই নগরবাসীর জন্য এক দ্বিমুখী বাস্তবতা। একদিকে যোগাযোগের মাধ্যম, অন্যদিকে প্রতিদিনের যানজট, দীর্ঘ অপেক্ষা আর দুর্ভোগের কারণ। এবার সেই পুরোনো বাস্তবতা বদলে দিতে এক যুগান্তকারী প্রস্তাব সামনে এনেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২০২৬-০৬-০৩ ১৮:১১
সারা দেশ
ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্ত সাবেক এমপি জিন্নাহবগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শরিফুল ইসলাম জিন্নাহ-কে ছোট ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
২০২৬-০৫-২৫ ২০:৪৩
সারা দেশ
বগুড়ার কাহালু উপজেলায় চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যান চালক। সোমবার (২৫ মে) দুপুরে বগুড়া-টু-নওগাঁ মহাসড়কের বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০২৬-০৫-২৫ ১৯:৪০
সারা দেশ
বগুড়ার শাজাহানপুরে অনলাইন জুয়ার বিস্তৃত নেটওয়ার্কের সন্ধান পেয়েছে র্যাব-১২। অভিযানে বিপুল সংখ্যক লেনদেন, শত শত জুয়ার সদস্য এবং ক্রিপ্টোকারেন্সিতে জমা অর্থের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় মোছাঃ খাদিজা খাতুন (২৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।র্যাব-১২, সিপিএসসি বগুড়া সূত্র জানায়, শনিবার (২৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল খালেকের বাড়ি থেকে তার মেয়ে খাদিজা খাতুনকে আটক করা হয়।
২০২৬-০৫-২৫ ১৮:১৯
সারা দেশ
বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড় যেন মুহূর্তেই কেড়ে নিল এক নারীর জীবন। ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছচাপায় নিহত হয়েছেন আমিনা বেগম (৪২) নামে এক গৃহবধূ।
২০২৬-০৫-২৫ ১৬:০১
সারা দেশ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। ছোট্ট মেয়ে পুষ্পকে নিয়ে মোটরসাইকেলে ছিলেন স্ত্রী আয়েশা বেগমও। কিন্তু বাড়ি ফেরা আর হলো না। বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় প্রাণ হারালেন বাবা ও দুই বছরের কন্যা। আহত অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই করছেন স্ত্রী আয়েশা।
২০২৬-০৫-২৫ ১২:০৫
সারা দেশ
বগুড়ায় ‘পরকীয়াজনিত’ পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টা করা পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। তিনি বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিএসবি)-তে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।রবিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন।
২০২৬-০৫-২৪ ২১:২৪
সারা দেশ
বগুড়া শহরের একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় চলছিল অনলাইন ব্যবসার জমজমাট কার্যক্রম। বাইরে থেকে সাধারণ অফিস মনে হলেও ভেতরে তৈরি হচ্ছিল নানা ধরনের কসমেটিকস, ক্রিম, লিপবাম ও তথাকথিত আয়ুর্বেদিক পণ্য। আর সেই পণ্য বিক্রি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নামে—অনলাইন পেইজের মাধ্যমে। শেষ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর প্রতারণার তথ্য।
২০২৬-০৫-২৪ ১৮:৩২
সারা দেশ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যেও কৃষি ও পরিবেশ রক্ষায় মৌমাছির গুরুত্ব তুলে ধরে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে “জলবায়ু সহনশীল মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা” শীর্ষক এ আয়োজন করে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)।
২০২৬-০৫-২৪ ১৪:৩৭
সারা দেশ
প্রতিদিনের মতো সেদিনও কাজের সন্ধানে নদী পাড়ি দিয়েছিলেন আঙ্গুরি খাতুন। সকালবেলার সেই যাত্রাই যে তাঁর জীবনের শেষ যাত্রা হবে, তা কেউ ভাবেনি। দুই দিন ধরে যমুনার ঢেউয়ের সঙ্গে লড়াই শেষে অবশেষে ভেসে উঠল তাঁর নিথর দেহ।
২০২৬-০৫-২৩ ২৩:২৬
সারা দেশ
ক্রেতা সেজে অভিযানে ডিবির জালে ধরা পড়লেন কনস্টেবল ও এএসআই।বগুড়ায় মাদকবিরোধী অভিযানে এবার পুলিশের জালেই ধরা পড়লেন দুই পুলিশ সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০০ পিস ইয়াবা। ঘটনাটি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
২০২৬-০৫-২৩ ২১:৩৪
সারা দেশ
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় পারিবারিক কলহ ও দাম্পত্য অভিমানের জেরে বিপুল রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের অভিরামপুর চককুতুব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বিপুল রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার হাজীর ছেলে। মাত্র ২২ বছর বয়সেই দুই সন্তানের জনক ছিলেন তিনি।
২০২৬-০৫-২৩ ১৮:২৫
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের মহান বিপ্লবী শহীদ প্রফুল্ল চাকী–এর ভাস্কর্য পুনর্নির্মাণ ও সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন উপজেলা জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান–এর কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
২০২৬-০৫-২১ ২১:৫২
সারা দেশ
গাবতলীতে পাষণ্ড বাবার হাতে প্রাণ গেল পাঁচ মাসের শিশু আব্দুল্লাহরবগুড়ার গাবতলী উপজেলায় বাবার হাতেই নির্মম মৃত্যুর শিকার হয়েছে পাঁচ মাস বয়সী শিশু আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া, ছড়িয়ে পড়ে ক্ষোভ ও উত্তেজনা।
২০২৬-০৫-২১ ১৮:৪৬
সারা দেশ
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে কয়েকদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
২০২৬-০৫-২১ ১৮:২৫
সারা দেশ
বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত রিতা রানী ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।
২০২৬-০৫-২১ ১২:৩৪
সারা দেশ
বগুড়ার সাজাহানপুর উপজেলার বনানী বেতগাড়ি এলাকায় অবস্থিত Grameen Danone Foods Limited কারখানায় অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
২০২৬-০৫-২০ ১৮:৪৪
সারা দেশ
বগুড়ার শেরপুর উপজেলায় সেচপাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রযুক্তির সতর্ক সংকেতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই যুবক। এ ঘটনায় মো. রাফি মন্ডল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন জাহাঙ্গীর হোসেন (৩২) নামের আরও একজন।বুধবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়।নিহত রাফি ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামের বাসিন্দা। আহত জাহাঙ্গীরের বাড়ি একই উপজেলার বড়বিলা গ্রামে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এস এম মঈনুদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার চন্ডেশ্বর গ্রামের রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি সেচপাম্প পরিচালনা করেন। সম্প্রতি এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বাড়তে থাকায় তারা পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে বিশেষ সতর্কবার্তা ডিভাইস বা অ্যালার্ম সংযুক্ত করেন।মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাফি ও জাহাঙ্গীর ওই ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে মালিকদের মোবাইল ফোনে সংকেত পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকেই দুই যুবককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতার মারধরে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়। জাহাঙ্গীর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে ওসি এস এম মঈনুদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
২০২৬-০৫-২০ ১৫:৩৪
সারা দেশ
বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২০২৬-০৫-১৮ ১২:৫৫
সারা দেশ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে এখানে বসবাস করে। নদীর পাড়ে এ অঞ্চলের মানুষ যারা থাকে, তারা সব সময় ভাঙ্গন, প্লাবন, বন্যা এই পরিস্থিতি গুলোকে মোকাবেলা করে এখানে বসবাস করে আসছে।
২০২৬-০৫-১৭ ১৮:২৮
সারা দেশ
শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টের পলাতক আসামীসহ ০২জন, নিয়মিত মামলার আসামি ০২জন, অন্যান্য ০৩জন আসামিসহ মোট ০৭ জন আসামি গ্রেফতার
২০২৬-০৫-১৬ ১৯:১০
সারা দেশ
দীর্ঘ চার দশক ধরে দখল, প্রভাবশালীদের ছত্রচ্ছায়া, আর বিদ্যালয় কর্তৃপক্ষের অসহায় অপেক্ষা—অবশেষে সেই অধ্যায়ের ইতি টানলো প্রশাসন। বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ৪১ শতাংশ সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
২০২৬-০৫-১৬ ১৪:৪৩
সারা দেশ
বগুড়ার নামাজগড়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মানসিক কষ্ট সইতে না পেরে রাহুল যাদব (৩২) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষাক্ত ট্যাবলেট সেবনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শুরুর দিকে তার মৃত্যু হয়।
২০২৬-০৫-১৫ ২০:৪৫
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকার ফুড কোর্টের পেছনে, শিলাদেবীর ঘাট থেকে প্রায় ১৫০-২০০ মিটার উত্তরে দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। সময়ের ভারে নুয়ে পড়া সেই সাঁকো পার হতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিতে হতো আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে।
২০২৬-০৫-১৫ ১৫:০০
জাতীয়
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে চীনের বিনিয়োগ ও উদ্ভাবনী সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২০২৬-০৫-১৪ ১৯:২৮
সারা দেশ
বৈশাখী উৎসবে লাখো মানুষের ঢল, কোটি টাকার বেচাকেনায় জমে উঠেছে ঐতিহাসিক জনপদ প্রতিবারের ন্যায় বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় পরিণত হয়েছে সাধু-সন্ন্যাসী, বাউল ও ভক্তদের মিলনমেলায়। হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর স্মৃতিকে ঘিরে আয়োজিত শতবর্ষী বৈশাখী মেলায় লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। আধ্যাত্মিক সাধনা, লোকজ সংস্কৃতি আর গ্রামীণ বাণিজ্যের এক অনন্য সম্মিলনে প্রাণ ফিরে পেয়েছে মহাস্থান।
২০২৬-০৫-১৪ ১৯:২৩
সারা দেশ
বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার (১৪ মে) বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। প্রতি বছরের মতো এবারও উৎসবকে ঘিরে মহাস্থানগড়ে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন স্থানীয়রা। ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে ফকির, সন্ন্যাসী, বাউল ও দরবেশরা মহাস্থানগড়ে আসতে শুরু করেছেন।
২০২৬-০৫-১৩ ১৫:৫১
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জে এবার এসএসসি পরীক্ষার এক কেন্দ্রে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। হিসাব বিজ্ঞান পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র একজন পরীক্ষার্থী। অথচ সেই একজনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেছেন শিক্ষক, পুলিশসহ মোট ৮ জন কর্মকর্তা-কর্মচারী।বুধবার (১৩ মে) উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়। পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে পুরো কক্ষজুড়ে ছিল নীরবতা। একটি বেঞ্চে বসে একাই পরীক্ষা দেন ওই শিক্ষার্থী। আর তাকে ঘিরে দায়িত্ব পালন করেন কেন্দ্র সংশ্লিষ্টরা।
২০২৬-০৫-১৩ ১৫:০০
সারা দেশ
ফ্রান্সগামী পথে হারিয়ে যায় একটি প্রত্নমূর্তি। থেমে যায় আন্তর্জাতিক প্রদর্শনী। পরে দেশে ফিরিয়ে আনা হয় মহাস্থান জাদুঘরের ৪৭টি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কিন্তু বিস্ময়করভাবে এরপর কেটে গেছে দীর্ঘ ১৯ বছর—এই সময়ের মধ্যে কেউ নিশ্চিত হওয়ার চেষ্টা করেনি ফেরত আসা মূর্তিগুলো আসল, নাকি নিখুঁত নকল।
২০২৬-০৫-১৩ ১৩:১৯
সারা দেশ
বগুড়ার গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
২০২৬-০৫-১২ ১৬:৫৫
সারা দেশ
বগুড়ার উন্নয়ন মানচিত্রে নতুন এক অধ্যায়ের নাম এখন মোকামতলা উপজেলা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সাধারণ মানুষের উচ্ছ্বাস যেন ছাপিয়ে গেল পুরো জনপদকে। নবগঠিত এ উপজেলাকে ঘিরে সোমবার সন্ধ্যায় মোকামতলা বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত জনসমাবেশ ও মতবিনিময় সভা পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় জনসমুদ্রে।
২০২৬-০৫-১১ ২১:৫৯
সারা দেশ
ভোটের পূর্বে দেউলী ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অনুষ্ঠিত হরিবাসর অনুষ্ঠান ঘিরে যে আবেগঘন ও হৃদয়ছোঁয়া মুহূর্তের সৃষ্টি হয়েছিল, সেই স্মৃতি আবারও বাস্তবে রূপ নিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর সফরে।
২০২৬-০৫-১১ ২০:১৯
সারা দেশ
দীর্ঘ ২৫ বছরের পথচলার পর বগুড়ার শিবগঞ্জ পৌরসভা যেন নতুন এক প্রশাসনিক ও নাগরিক বাস্তবতায় প্রবেশ করল। পৌরসভার পরিধি বাড়িয়ে নতুন ৮টি এলাকা অন্তর্ভুক্তির পর এবার সেই এলাকার নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে বসলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
২০২৬-০৫-১১ ১৯:৩৫
সারা দেশ
বগুড়ার শিল্পাঞ্চলে রোববার সকালটা ছিল অন্যরকম। কারখানার সাইরেন বেজেছে ঠিকই, কিন্তু মেশিনের শব্দের বদলে শোনা গেছে শ্রমিকদের ক্ষোভ, দীর্ঘশ্বাস আর বঞ্চনার গল্প। অতিরিক্ত কর্মঘণ্টা, কম মজুরি এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন শিল্পপ্রতিষ্ঠান রাহুল গ্রুপের শ্রমিকরা।কারখানার সামনে সড়কে জড়ো হওয়া শ্রমিকদের হাতে ছিল না কোনো ব্যানার কিংবা রাজনৈতিক স্লোগান। ছিল শুধু বছরের পর বছর জমে থাকা হতাশা।শ্রমিকদের অভিযোগ, মাসে ৮ থেকে ১০ হাজার টাকা বেতন দেওয়ার কথা থাকলেও বাস্তবে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা। অথচ কাজের চাপ বাড়ছেই। অনেকেই বলছেন, সকাল থেকে রাত পর্যন্ত শ্রম দিলেও সেই পরিশ্রমের ন্যায্য মূল্য মিলছে না।দীর্ঘ ২০ বছর ধরে কারখানাটিতে কাজ করা খাদিজা বেগম কাঁপা কণ্ঠে বলেন,“যখন কাজে যোগ দেই, তখন দৈনিক মজুরি ছিল ৩০ টাকা। জীবনের সেরা সময়টা এই কারখানায় কাটালাম। এখন বয়স হয়েছে, শরীরে আগের মতো শক্তি নেই। তবু কাজ করি। কিন্তু মাস শেষে বেতন কম, উপরন্তু গালিগালাজ শুনতে হয়।”তার কথার মাঝেই চোখ মুছতে দেখা যায় পাশেই দাঁড়িয়ে থাকা আরেক নারী শ্রমিক রহিমা বেগমকে। তিনি বলেন,“দুপুরে নামাজ পড়া আর খাওয়ার জন্য সময় দেয় মাত্র ১০ মিনিট। বাথরুমে যেতে টোকেন নিতে হয়। ২-৩ মিনিট বেশি লাগলে বেতন থেকে টাকা কেটে নেয়। এই বাজারে ৫-৬ হাজার টাকায় সংসার চলে?”শ্রমিকদের ভাষ্য, কারখানায় প্রবীণ কর্মীদের প্রতিও দেখানো হয় অসম্মানজনক আচরণ। বছরের পর বছর কাজ করেও তারা পাচ্ছেন না কোনো নিরাপত্তা বা সম্মান।সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।এ বিষয়ে রাহুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জিত মল্লিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।তবে কারখানার দায়িত্বে থাকা ঝন্টু নামের এক ব্যক্তি বলেন,“শ্রমিকরা লিখিতভাবে দাবি জানালে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। যেগুলো যৌক্তিক ও বাস্তবসম্মত, সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করা হবে।”
২০২৬-০৫-১০ ২০:৩৬
সারা দেশ
বগুড়া শহরের ব্যস্ততম চারমাথা এলাকায় বাইরে থেকে দেখলে সবই স্বাভাবিক। ভোর থেকে চলছে কেক, বিস্কুট আর পাউরুটি তৈরির ব্যস্ততা। কিন্তু সেই বেকারির ভেতরে চলছিল এমন এক কর্মকাণ্ড, যা শুনে চমকে উঠেছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারাও।অভিযোগ উঠেছে, খাদ্য হিসেবে অনুপযোগী হ্যাচিং (অফুটন্ত) ডিম ব্যবহার করে তৈরি করা হচ্ছিল বিভিন্ন বেকারি পণ্য। আর সেই পণ্যই প্রতিদিন পৌঁছে যাচ্ছিল সাধারণ মানুষের টেবিলে।
২০২৬-০৫-১০ ১৮:৪৬
সারা দেশ
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে ঘিরে এবার বড় ধরনের যোগাযোগ বিপ্লবের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ককে চার লেনে উন্নীত করার প্রস্তাব সামনে আসায় বদলে যেতে পারে পুরো অঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থা। সংশ্লিষ্টদের ভাষ্য, সবকিছু বাস্তবায়িত হলে বগুড়া হয়ে উঠবে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান সড়ক ও বাণিজ্যিক হাব।
২০২৬-০৫-১০ ১২:০০
সারা দেশ
উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার ভরসার নাম হয়ে ওঠা টিএমএসএস এবার থ্যালাসেমিয়া রোগীদের জন্য চালু করল বিশেষায়িত “টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিক”। সচেতনতার অভাব, দেরিতে শনাক্তকরণ ও ব্যয়বহুল চিকিৎসার কারণে দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই বংশগত রক্তরোগ মোকাবিলায় নতুন আশার আলো দেখছে বগুড়াসহ আশপাশের জেলার মানুষ।
২০২৬-০৫-০৯ ২৩:৩৪
সারা দেশ
বগুড়ার সদর উপজেলায় বিয়ের মাত্র এক মাসের মাথায় একদিন বয়সী নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর শিশুটির মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ।
২০২৬-০৫-০৯ ১৬:৫৯
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি গ্রামে ভোররাতের চুরির ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে সেলিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
২০২৬-০৫-০৮ ১৬:২২
জাতীয়
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (নিকার) বৈঠকে অনুমোদন পেয়েছে মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব। এ ঘোষণার পর থেকেই বগুড়ার মোকামতলা অঞ্চলজুড়ে বইছে আনন্দের বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে হাট-বাজার, চায়ের আড্ডা কিংবা রাজনৈতিক-সামাজিক মহল—সবখানেই এখন একটাই আলোচনা, “স্বপ্নের উপজেলা” পেলো মোকামতলাবাসী।
২০২৬-০৫-০৭ ২১:৫৮
সারা দেশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়ার মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবতার পথে বড় এক ধাপ এগিয়ে গেলো। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব। এই খবরে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্রখ্যাত বগুড়া জুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ।বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত নিকার বৈঠকে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে সরকার সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এখন খুব দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি ও প্রশাসনিক কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।
২০২৬-০৫-০৭ ২১:১৬
সারা দেশ
আম চোর’ অপমানে থমকে গেলো স্কুল
বগুড়ার সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন কোমলমতি শিক্ষার্থীকে গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিদ্যালয় প্রদক্ষিণ করানোর ঘটনায় অবশেষে সাময়িক বরখাস্ত হলেন প্রধান শিক্ষিকা গোল সাহানারা।
২০২৬-০৫-০৭ ১১:৪৩
সারা দেশ
ফেনীর সোনাগাজীতে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং আর তীব্র গরমে হাতপাখার চাহিদা বেড়েছে। বিক্রিও ভালো হয়।
২০২৬-০৫-০৬ ১৯:৪৯
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুয়া পদবিধারী এক ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৬ মে) জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বায়তুল মামুর চক্ষু হাসপাতালে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
২০২৬-০৫-০৬ ১৬:৫৮
সারা দেশ
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনুনী উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
২০২৬-০৫-০৬ ১৬:৫৪
সারা দেশ
ফেনী দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মাসুমসহ ৩জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। একটি মামলায় আদালতে জামিন নিতে গেলে তাদের আবেদন না মঞ্জুর করা হয়।
২০২৬-০৫-০৬ ১৬:৩৪
সারা দেশ
ফেনী শহরের মহিপালে ২০২৪ সালের ৪ আগষ্ট গণঅভ্যুত্থানের সময় বর্বরোচিত ছাত্র-জনতা গণহত্যা মামলার বিচার শুরু হচ্ছে। সেদিন আওয়ামীলীগ (পরবর্তীতে নিষিদ্ধ) নেতাকর্মীদের নির্বিচারে গুলিবর্ষনে খুন হওয়া টমটম চালক মো. সবুজ হত্যা মামলায় ১২৪ জনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে।
২০২৬-০৫-০৬ ১৬:১৪
সারা দেশ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, “যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।”
২০২৬-০৫-০৬ ১৬:০৮
সারা দেশ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করে একে সম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। তিনি বলেন, কঠিন বর্জ্য শুধু অপসারণ নয়, বরং তা থেকে বায়ো-প্রোডাক্ট উৎপাদনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছে।বুধবার (৬ মে) নগরীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর (SUWC)’ প্রকল্পের আওতায় ‘সিলেট সিটি কর্পোরেশনের জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৬-০৫-০৬ ১৫:৫২
সারা দেশ
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৫-০৬ ১৫:৪৮
সারা দেশ
চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে আটক ৩ কোটি ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার সকাল ১১টায় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ১.৮৫৭ কেজি হেরোইন, ২৩৮.৭৯ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
২০২৬-০৫-০৬ ১৫:০৪
সারা দেশ
বাগেরহাটের সাইনবোর্ড ও শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনসহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২০২৬-০৫-০৬ ১৫:০২
সারা দেশ
বগুড়ায় ডিবি পুলিশ, সাধারণ পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার আশ্রয় নিয়ে অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরিকল্পিত কৌশল, প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত অভিযানের মাধ্যমে চক্রটির ৭ সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ৪টি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক।
২০২৬-০৫-০৬ ১৫:০০
সারা দেশ
চট্টগ্রামের মীরসরাইয়ে মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।
২০২৬-০৫-০৫ ২২:২১
সারা দেশ
চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
২০২৬-০৫-০৫ ২২:১৯
সারা দেশ
রাঙামাটির কাপ্তাইয়ে পাচারকারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারীরা অভিযানের সময় সু,-কৌশলে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, গোপন সংবাদদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট
২০২৬-০৫-০৫ ২২:১৭
সারা দেশ
নড়াইল সদরের আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত ‘এ জে কনজ্যুমার প্রোডাক্টস’ নামক একটি তেল উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
২০২৬-০৫-০৫ ২২:১৪
অর্থনীতি
বগুড়ার যমুনা নদীর চরাঞ্চলে এখন যেন লাল রঙের এক বিশাল ভূগোল তৈরি হয়েছে। দূর থেকে তাকালে মনে হয় মাটির বুক জুড়ে কেউ আগুনের কার্পেট বিছিয়ে দিয়েছে। বাড়ির উঠান, নদীর বাঁধ, চরের বালুচর—যেখানেই চোখ যায়, শুকাতে দেওয়া লাল মরিচ। এই দৃশ্য শুধু নান্দনিক নয়, এর পেছনে রয়েছে শতকোটি টাকার এক বিশাল কৃষি অর্থনীতি, যার নিয়ন্ত্রণ, বণ্টন ও বাস্তবতা নিয়ে রয়েছে জটিল সমীকরণ।
২০২৬-০৫-০৫ ২২:০৯
সারা দেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ারেন্টসহ ১ ডজন মামলার পলাতক আসামি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীমের সহযোগীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। এ হামলার ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।
২০২৬-০৫-০৫ ২২:০৫
সারা দেশ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের শুতলকাটি গ্রামে আদালতের রায় পাওয়ার পরও জমি বুঝে না দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মঙ্গলবার (৫ মে) সকালে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
২০২৬-০৫-০৫ ২২:০৩
সারা দেশ
ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের পাঠান বাড়ী এলাকায় ক্যান্সারে আক্রান্ত এক শিশুর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২০২৬-০৫-০৫ ২১:৫৭
সারা দেশ
বগুড়ার সদর উপজেলায় তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরানোর অভিযোগে এক প্রধান শিক্ষিকাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ইতোমধ্যে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক শাস্তির পাশাপাশি এমন প্রকাশ্য অপমান কতটা আইনসঙ্গত—তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।
২০২৬-০৫-০৪ ২২:১৮
সারা দেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি নুরুন্নবী ( ২৮) ও তার স্ত্রী আপেলা বেগমকে (২০) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
২০২৬-০৫-০৪ ২১:৫৫
সারা দেশ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, ফেন্সিডিল সিরাপ এবং ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
২০২৬-০৫-০৪ ২১:৫৪
অপরাধ
অটোরিকশা চালক শামীমের (৪০) স্বল্প আয়ে চলতো পাঁচ সদস্যের সংসার। ছিল অভাব-অনটন। সেই সঙ্গে ছিল স্বপ্নও। তিন সন্তান পড়াশোনা করে শিক্ষিত হয়ে চাকরি করবে, সংসারের হাল ধরবে। এতে রিকশা চালক বাবার দু:খ কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। মনের কোণে স্বপ্ন বুনা এই মানুষটি ঘাতকদের ছুরিকাঘাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (২ এপ্রিল) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
২০২৬-০৫-০৪ ২০:৫৯
সারা দেশ
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শিল্পখাতকে পুনরুজ্জীবিত করা, বাজারকে স্থিতিশীল রাখা এবং জরুরি পণ্যের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও সময়োপযোগী কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, রুগ্ন ও বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার।
২০২৬-০৫-০৪ ২০:৪২
সারা দেশ
হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
২০২৬-০৫-০৪ ২০:৩৯
সারা দেশ
মাদক কারবারি স্বামীকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। ১২৪ পিস ইয়াবাসহ নাসরিন আক্তার নামের নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে।
২০২৬-০৫-০৪ ২০:৩৪
সারা দেশ
রংপুরে মাহিগঞ্জ মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ মাহিদুল ইসলাম বলেছেন সংবাদিকতা একটি ঝুকিপূর্ণ পেশা। ঝুকি নিয়ে কাজ করতে হয়। তথ্য সংগ্রহের সমস্যা দেখা দিলে আমরা পুলিশ বাহিনী আপনাদের সহযোগীতা দিতে প্রস্তুত।
২০২৬-০৫-০৪ ২০:২৫
সারা দেশ
নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়া গ্রামে রুচিয়া বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী কে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (৪মে) দুপুর ২টার দিকে থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুচিয়া বেগম পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।
২০২৬-০৫-০৪ ২০:২০
সারা দেশ
ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।
২০২৬-০৫-০৩ ২২:২৬
সারা দেশ
বগুড়ার আদমদীঘিতে বিয়ের আশ্বাসকে কেন্দ্র করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে—যা শুধু একটি ফৌজদারি মামলা নয়, বরং সামাজিক আস্থার জায়গায় বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী (২৫) একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং অভিযুক্ত আরিফ জাহান (২৮) বিএসসি ইঞ্জিনিয়ার। পড়াশোনার সুবাদে কয়েক বছর আগে তাদের পরিচয়, পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। সম্পর্কের সময় আরিফ বিয়ের আশ্বাস দিলেও সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।
২০২৬-০৫-০৩ ২২:১২
সারা দেশ
চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন রোগী দেখার অভিযোগে এক পল্লি চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সূত্রাপুর উপজেলা-এর আজাদ পাম্প এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল।
২০২৬-০৫-০৩ ২১:৫৩
সারা দেশ
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভ্যন্তরীণ নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মরত কিছু কর্মকর্তা-কর্মচারীর এখানে সিন্ডিকেট তৈরীর মাধ্যমে প্রভাব বিস্তারের কারণে সাধারণ কর্মীরা অনেকটা অসহায় ও জিম্মি হয়ে পড়েছেন। সম্প্রতি স্থানীয় বিএনপি ও অঙ্গ দলের নেতা কর্মীরা হাসপাতালটিতে সক্রীয় অসাধু সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
২০২৬-০৫-০৩ ২০:০৯
সারা দেশ
মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড নিচতালু গ্রামের মো: সাইফুল ইসলাম এস্কেভেটর উল্টে এক হাত ভেঙ্গে অসুস্থ হয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন।
২০২৬-০৫-০৩ ২০:০০
সারা দেশ
রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
২০২৬-০৫-০৩ ১৯:৪৩
সারা দেশ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় পরিছন্নতাকর্মী হীরালাল বাসফোড়ের ওপর হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ অসিকে গ্রেফতার ও বিচারের দাবিতে হরিজনরা মানববন্ধন করেছেন । বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
২০২৬-০৫-০৩ ১৯:৩৬
সারা দেশ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২০২৬-০৫-০৩ ১৮:৩৫
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন যেন শুধু একটি স্থাপনা সংস্কারের ঘটনা নয়—এটি একসাথে ইতিহাস, আবেগ ও দায়িত্ববোধের এক অনন্য মেলবন্ধন। শনিবার (২ মে ২০২৬) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে এই পুনর্নির্মাণ কাজের শুভ সূচনা করেন।
২০২৬-০৫-০২ ১৪:৩১
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যা হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর উদ্যোগ নতুন করে আশার সঞ্চার করেছে স্থানীয়দের মাঝে। শনিবার (০২ মে ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সরেজমিনে হাসপাতালটি পরিদর্শন করে দ্রুত চালুর আশ্বাস দেন।
২০২৬-০৫-০২ ১৩:৩৪
সারা দেশ
সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার করে অশ্লীল নৃত্য বা অসামাজিক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা।
২০২৬-০৫-০১ ২০:৪০
সারা দেশ
শিশুদের সার্বিক বিকাশে খেলাধুলা ও শিক্ষার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
২০২৬-০৫-০১ ২০:১৩
সারা দেশ
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা জুড়ে ছিল উৎসবমুখর কিন্তু সচেতনতার আবহ। দিনটির তাৎপর্যকে সামনে রেখে শ্রমিকদের অধিকার ও মর্যাদার বার্তা ছড়িয়ে দিতে এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।
২০২৬-০৫-০১ ১৪:৩১
সারা দেশ
দেড়শ বছরের বেশি পুরোনো একটি পৌরসভা—ঐতিহ্যে সমৃদ্ধ, ইতিহাসে গর্বের। কিন্তু বাস্তবতায় যেন উল্টো এক চিত্র। বগুড়ার শেরপুর পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা কেউ ৩০ মাস, আবার কেউ টানা ৫৬ মাস ধরে বেতন না পেয়ে দিন পার করছেন। ফলে তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা ও অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব কর্মচারীরা। বাধ্য হয়ে সোমবার (২৭ এপ্রিল) থেকে কর্মবিরতি শুরু করেছেন তারা। এতে পৌরসভার দৈনন্দিন সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ নাগরিকরাও।
২০২৬-০৪-২৯ ১৯:৩২
সারা দেশ
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্তে উঠে এসেছে একাধিক স্তরের দায়িত্বহীনতা ও রেলওয়ের প্রতিষ্ঠিত বিধিমালা লঙ্ঘনের চিত্র। একটি দুর্ঘটনা যেন খুলে দিয়েছে ব্যবস্থাপনার ফাঁকফোকরের পর্দা।
২০২৬-০৩-৩১ ১৪:৪০
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। ৫৭৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল নামক উদ্ধার করে।
২০২৬-০৩-৩১ ১৩:৩৬
এক্সক্লুসিভ
বাংলার মুসলিম স্থাপত্য ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হলো তিন গম্বুজ বিশিষ্ট মসজিদগুলো। সুলতানি যুগের রুচিশীল স্থাপত্য কৌশল ও ধর্মীয় ভাবধারার মেল বন্ধনের অনন্য উদাহরণ এই মসজিদ।
২০২৬-০৩-৩১ ১২:৩৬
সারা দেশ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক গৃহবধূর আত্মহত্যার দুই দফা চেষ্টার ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেছেন মেহেরুন নেছা পারুল (৩০), তবে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২০২৬-০৩-৩০ ২১:৫৭