রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মন্ত্রীর গাড়ির ধাক্কা, বাঁচানো গেল না ফিরোজাকে

মন্ত্রীর গাড়ির ধাক্কা, বাঁচানো গেল না ফিরোজাকে

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফিরোজা বেগম (৫৫)। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হলেও শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো গেল না ফিরোজা বেগমের।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ফিরোজা বেগমকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটের উদ্দেশে ফিরছিলেন। তাদের গাড়ির সামনে ছিল পুলিশ প্রটেকশনের একটি গাড়ি। গোপীনাথপুর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ ফিরোজা বেগম মন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার ডান পা ভেঙে যায়।

ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে মন্ত্রীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে গাড়িটি সড়কের ডান পাশে থাকা খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রী সামান্য আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খাদে পড়ে যাওয়া গাড়ি থেকে মন্ত্রী ও তার স্ত্রীকে উদ্ধার করা হয়। পরে তারা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

অন্যদিকে, সড়কে পড়ে থাকা ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি সড়ক দুর্ঘটনা—মুহূর্তের মধ্যে বদলে দিল কয়েকটি জীবনের গল্প। মন্ত্রীর গাড়ি খাদে পড়লেও প্রাণে বেঁচে গেলেন তিনি ও তার স্ত্রী; কিন্তু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পথচারী ফিরোজা বেগম। এখন তার মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছে নিহতের পরিবার।

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০