সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ এখন আগের চাইতে জামায়াতের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠছে। গত সংসদ নির্বাচনের পর সরকার দলের নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিসহ সর্বোপরি দুঃশাসনের কারণে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। পক্ষান্তরে যে সকল এলাকায় জামায়াতের এমপি নির্বাচিত হয়েছেন, সেসকল এলাকায় সাধারণ মানুষ তুলনা মূলক অনেক ভালো আছে। কারণ সেখানে কোন সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাট হয় না। বিধায়, ঠাকুুরগাঁওয়ের ভোটাররাও এবার নতুন করে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
তিনি আলো বলেন, এখন আর ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে মানুষের ভোট নেয়া যাবে না। ভালবাসা, আন্তরিকতা ও মানবিকতার গুন দিয়ে মানুষের মন জয় করে তাদের ভোট নিতে হবে। যে গুন আমাদের জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন ভাইয়ের মধ্যে রয়েছে। তিনি সব সময় সাধারণ মানুষের মাঝেই নিজেকে নিয়োজিত রাখেন। একজন নির্যাতত মানুষই আরেকজন নির্যাতিতের কষ্ট বুঝবেন। সুতরাং আমরা আশা করি এবার ঠাকুরগাঁওয়ের মানুষ তাকে সে সুযোগ করে দিবেন।
সকল প্রকার ভয়-ভীতি, হুমকি-ধমকি ও রক্তচক্ষুকে উপক্ষো করে নির্বাচনের মাঠে নেতাকর্মীদের দায়িত্ব পালনের আহব্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, নির্বাচনের প্রতিপক্ষ নানা প্রকার সুযোগ নিয়ে আমাদের মনোবল নষ্ট করার অপচেষ্টা করতে পারে। আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও ভয়-ভীতি দেখাতে পারে। তারা যত বাধা সৃষ্টি করুক না কেন, আমরা আমাদের লক্ষ্য থেকে বিন্দু মাত্র সড়ে আসব না।
জামায়াতের জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, বায়তুল মাল সম্পাদাক অধ্যাপক ফিরোজ বিশ্বাস, প্রশিক্ষন সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, প্রেস সেক্রেটারী অধ্যক্ষ শাহজালাল জুয়েল, সদর আমীর মাওলানা মিজানুর রহমান, সদর সেক্রেটারী এস.এম আদিউল ইসলাম প্রমুখ।