মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্টের পর ছাত্র- জনতা সমন্বয়ে প্রধান শিক্ষককে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে প্রধান শিক্ষক রশিদুল আলম বিদ্যালয় আসার চেষ্টা করলেও এলাকার কিছু লোকজন তাকে স্কুলে আসতে দেয়নি। পরে বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও প্রধান শিক্ষককে পুর্নবহলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে যান। এসময় ১৫-২০ জন বহিরাগত স্কুলে হামলা চালায়।
তারা প্রধান শিক্ষক রশিদুল আলমের ওপর আক্রমণ চালালে শিক্ষার্থীরা বাধা দেন। এ পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। হামলাকারীদের আঘাতে প্রধান শিক্ষক সহ ৬ আহত হন। তারা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আদিতমারী থানার কর্মকর্তা নাজমুল সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।