সারা দেশ
অ্যালার্মে ধরা, গণধোলাইয়ে প্রাণ গেল যুবকের
বগুড়ার শেরপুর উপজেলায় সেচপাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রযুক্তির সতর্ক সংকেতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই যুবক। এ ঘটনায় মো. রাফি মন্ডল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন জাহাঙ্গীর হোসেন (৩২) নামের আরও একজন।বুধবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়।নিহত রাফি ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামের বাসিন্দা। আহত জাহাঙ্গীরের বাড়ি একই উপজেলার বড়বিলা গ্রামে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এস এম মঈনুদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার চন্ডেশ্বর গ্রামের রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি সেচপাম্প পরিচালনা করেন। সম্প্রতি এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বাড়তে থাকায় তারা পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে বিশেষ সতর্কবার্তা ডিভাইস বা অ্যালার্ম সংযুক্ত করেন।মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাফি ও জাহাঙ্গীর ওই ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে মালিকদের মোবাইল ফোনে সংকেত পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকেই দুই যুবককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতার মারধরে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়। জাহাঙ্গীর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে ওসি এস এম মঈনুদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও
সারা দেশ
আমি মাকে দেখতে পারলাম, মা আমাকে পারল না’
মায়ের মৃত্যুর খবর পেলেন কারাগারে বসে। শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগও হলো না। তবে মায়ের জানাজায় শরিক হতে প্যারোলে মু...
২০২৬-১০-০২ ১৭:৫৮
সারা দেশ
পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...
২০২৬-১০-০২ ১৭:৫৭
সারা দেশ
সাভারে শ্রমিক সমাবেশে ৬ দফা দাবি
সাভারে নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যে মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বন্ধ কারখানা চালু...
২০২৬-১০-০২ ১৭:৫৬
সারা দেশ
সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...
২০২৬-১০-০২ ১৪:২৮
সারা দেশ
ঠাকুরগাঁওয়ে প্রশাসনিক জটে নামজারি বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ
২০২৬-১০-০২ ১১:৫৩
সারা দেশ
মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...
২০২৬-১০-০১ ২৩:০৪