মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
শাহজাহান আলী বিপাশ, ঝিনাইদহ প্রতিনিধি
|
২০২৬-১০-০২ ১৭:৫৯
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বাবরা রেলগেট অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।