বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

শাহজাহান আলী বিপাশ, ঝিনাইদহ প্রতিনিধি

সারা দেশ

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কের রেজিষ্ট্রি অফিসের সামনে বাসের ধাক্কায় তিনি নিহত হন। নিহত আব্দুস সামাদ কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়ায় বসবাস করেন। তার গ্রামের বাড়ী উপজেলা হাজিপুর মুন্দিয়া। তিনি পৌরসভার কসাইখানা পরিদর্মক হিসাবে দ্বায়িত্বে ছিলেন বলে জানা গেছে। আর দুইমাস পর তার অবসরে যাওয়ার কথা ছিল।

২০২৬-১০-০১ ১৪:১১

সারা দেশ

শৈলকুপায় কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকুপায় এক কৃষকের কলাবাগানের দেড় শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে উপজেলার রাজনগর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

২০২৬-০৯-২৭ ১৬:৫৮

সারা দেশ

ঝিনাইদহে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

২০২৬-০৯-২৭ ১৬:৫৭

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি পরিবার। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব কনফারেন্স রুমে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল খালেক নামে এক বিএনপি নেতা। আব্দুল খালেক জেলার হরিণাকুণ্ডু উপজেলার হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক।

২০২৬-০৯-২৬ ১৪:৩০

সারা দেশ

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল উদ্ধার

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। শনিবার সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়।

২০২৬-০৯-২৬ ১৪:২৭

সারা দেশ

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেয়া হয়েছে। চলমান সংকট নিরসনে বিরোধী দল তাদের নিজ খরচে এক্সাপার্ট নিয়োগ করে সেই এক্সপার্টের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে পৌছে দিয়েছে। তবে সরকার বিরোধী দলের সেই প্রস্তাব নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। তিনি বলেছেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সরকার শুধু বিরোধীতার স্বার্থেই বিরোধী দলের বিরোধীতা করছে।শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন।

২০২৬-০৯-২৫ ১৪:৩৫

জাতীয়

মহেশপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মাহাবুব রহমান (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২৬-০৯-২২ ১৫:০৫

সারা দেশ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় সিরাপ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১৫৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ২৫ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২০২৬-০৯-২১ ১৫:০৬

সারা দেশ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ-ভায়াগ্রা ও কীটনাশক জব্দ, তৃতীয় লিঙ্গের ৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেট, ওষুধ ও কীটনাশক জব্দ করেছে ৫৮ বিজিবি। একই সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তৃতীয় লিঙ্গের ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

২০২৬-০৯-১৫ ১৫:২৭

সারা দেশ

ঝিনাইদহে বাককিপারদের মাঝে পাঁঠা ছাগল বিতরণ

বিশুদ্ধ জাতের ব্লাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের লক্ষ্যে ঝিনাইদহে বাককিপারদের মাঝে পাঠা ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরে এ পাঁঠা বিতরণ করা হয়।সেসময় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ এস এম আতিকুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

২০২৬-০৯-১৫ ১৫:২৫

সারা দেশ

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সীরাত সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে মুহাম্মদ (সা.) শীর্ষক সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

২০২৬-০৯-১৫ ১৫:১৬

সারা দেশ

জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো তারা যোগাযোগ করে এই মিছিল করেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে ভার্চুয়ালি অংশগ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২০২৬-০৯-১২ ১৫:৪৪

সারা দেশ

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ জেলা রেল লাইন, মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

২০২৬-০৯-১২ ১৫:৪১

সারা দেশ

শৈলকুপায় পাচারের সময় হাজার কেজি সার জব্দ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে পাচারের সময় ১ হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার সকালে এ সার জব্দ করা হয়।

২০২৬-০৯-০৮ ১৫:২৯

সারা দেশ

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

২০২৬-০৯-০৮ ১৫:২৩

সারা দেশ

ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে আজ সকালে বাসের ধাক্কায় নুর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাসটি। ফলে বাসটি শনাক্ত করতে পারেনি পুলিশ।মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আনছার আলীর ছেলে।

২০২৬-০৯-০৮ ১৫:২১

সারা দেশ

ঝিনাইদহ সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে মিকাইল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিকাইল হোসেন ওই গ্রামের আসাদুল মন্ডলের ছেলে।স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মিকাইল হোসেন। এ সময় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০২৬-০৯-০৫ ১৫:৪৪

সারা দেশ

মোবারকগঞ্জ সুগার মিলে রোপন মৌসুমের উদ্বোধনআখের মূল্য বৃদ্ধি, বাড়ছে আখচাষ

ঝিনাইদহের ভারিশিল্প মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপন মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রোপন মৌসুমের উদ্বোধন উপলক্ষ্যে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিলগেট এলাকার পুকুরিয়ার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মোঃ খলিল। এদিন করপোরেশনের মহাব্যবস্থাপক ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৯ সুগার মিল এলাকায় একযোগে আখ রোপন উদ্বোধন করেন। মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবয়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিলের কৃষি ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল। মোবারকগঞ্জ সুগার মিলের কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ও আখচাষি মাজেদুর রহমান।

২০২৬-০৯-০১ ১৪:১৫

সারা দেশ

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় ঝিনাইদহে গণশিল্পী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান

সাম্যের কবি, বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু দিবস এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ঝিনাইদহ আঞ্চলিক শাখার আয়োজনে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণশিল্পী সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান সবুজ । অনুষ্ঠানে আলোচনা ও সংগীত পরিবেশন করেন জনাব মাহমুদুল হাসান বাংলাদেশ গণশিল্পী সংস্থার অন্যতম সংগঠক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়া সংগীত পরিবেশন করেন সোহেল রিজভী।

২০২৬-০৮-২৯ ১৫:৩৭

সারা দেশ

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল সমাজের সদস্যদের সচেতন ও দক্ষ করে তুলতে ঝিনাইদহে ৩ দিনব্যাপী অ্যাডলোসেন্ট গার্লস ক্লাব (এজিসি) ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের এইড কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

২০২৬-০৮-২৮ ১৪:৩৩

সারা দেশ

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন (৬০) মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২০২৬-০৮-২৫ ১৫:০৮

সারা দেশ

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপরজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

২০২৬-০৮-২২ ১৪:৪৫

সারা দেশ

কোটচাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে দিনমজুরের লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে নিখোঁজের ৪ দিন পর মফিজুল ইসলাম (৪০) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মফিজুল ইসলাম ওই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।

২০২৬-০৮-২০ ১৬:৫০

সারা দেশ

কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি অন্যজনের যাবজ্জীবন কারদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামরায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলো একই গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী।

২০২৬-০৮-২০ ১৬:৪৯

সারা দেশ

মহেশপুরে অবৈধ হাট বসিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি, অসহায় প্রশাসন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরিনাথপুরে ‘ড্রাগন হাট’ বসিয়ে কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, হাটে আসা কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ড্রাগন ফলে ২ টাকা এবং ব্যাপারীদের কাছ থেকে ৩ টাকা করে নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতি চালানে ‘ধলতা’র নামে অতিরিক্ত ৫ কেজি ড্রাগন ফল নেওয়ার অভিযোগও রয়েছে।

২০২৬-০৮-১৭ ১৫:০৯

সারা দেশ

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। শহরের পবহাটি বলফিল্ডে যুবদের সংগঠন ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল ইসলাম নয়ন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।

২০২৬-০৮-১৭ ১৫:০৮

সারা দেশ

ঝিনাইদহে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান কর্মসূচি

ঝিনাইদহ শহরের মর্ডাণ মোড়ে রোববার (১৫ আগস্ট) সকালে জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ঘন্টা ব্যাপি এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অবস্থান কর্মসূচি শেষে ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর কুমার নাথ এর কাছে খাদ্য প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

২০২৬-০৮-১৬ ১৭:১৩

সারা দেশ

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর নদী থেকে ট্রাকের হেলপারের অর্ধগলিত মরদেহ

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরেই তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।

২০২৬-০৮-১৫ ১৫:৪০

সারা দেশ

ঝিনাইদহে নাশকতা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি সহ গ্রেফতার ৫

সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

২০২৬-০৮-১৫ ১৫:৩৮

সারা দেশ

মহেশপুরে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। শুক্রবার ভোররাতে ওই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শকের বানু (৫০) ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইখলাস (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

২০২৬-০৮-১৪ ১৬:৪৪

সারা দেশ

ঝিনাইদহে বৃক্ষ মেলায় উপচে পড়া ভিড়

ঝিনাইদহে বৃক্ষ মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে গত ৩১ জুলাই শুরু হওয়া এ মেলায় প্রতিদিন দুপুরের পর থেকেই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ গাছের চারা দেখছেন, কেউ পছন্দের গাছ কিনছেন, আবার কেউ ঘুরে দেখছেন মেলায় থাকা নানা রকম পণ্য।

২০২৬-০৮-১৪ ১৬:৪৩

সারা দেশ

কুয়েটের মেধাবী শিক্ষার্থী ঝিনাইদহের আসিফ আকবরকে সংবর্ধনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ফার্স্ট ক্লাস অর্জন করা ঝিনাইদহের কৃতি শিক্ষার্থী আসিফ আকবরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৬-০৮-১৩ ১৬:৩৯

সারা দেশ

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

২০২৬-০৮-১৩ ১৬:৩৮

সারা দেশ

ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সদর ঘোড়শাল গ্রামের তালতলা পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আরাফাত হোসেন ওই গ্রামের হান্নান মুসল্লীর ছেলে।

২০২৬-০৮-১১ ১৪:২৩

সারা দেশ

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

২০২৬-০৮-১১ ১৪:১৬

সারা দেশ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত: ৩০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুকিপূর্ণ বর্জ্য (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদন ও অব্যবস্থাপনার দায়ে ক্যানোলা ডায়াগনস্টিক ল্যাব কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২০২৬-০৮-১০ ১৬:১১

সারা দেশ

ঝিনাইদহের ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্য সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ

গ্রীষ্মকালীন পেঁয়াজ’র আবাদ ও উৎপাদন বৃদ্দির লক্ষ্যে ঝিনাইদহে ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

২০২৬-০৮-১০ ১৬:০৫

সারা দেশ

বাজার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সকল সেক্টরের সকল সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় আমরা সেদিকে এগিয়ে যাব। বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। আমরা এই সিন্ডিকেট ভাঙতে কাজ করছি।

২০২৬-০৮-০৮ ১৪:৪৫

সারা দেশ

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাটুক। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে।

২০২৬-০৮-০৭ ১৮:৪২

সারা দেশ

বাড়ী ফেরা হলো না শিশু হাফসার

মায়ের সাথে বাজারে কেনাকাটা করতে এসেছিল ৭ বছরের শিশু হাফসা। শেষে বাড়ী ফেরার পথে পিপরোল নামক স্থানে একটি ইন্জিন চালিত ভ্যানের ধাক্কায় সড়কে আছড়ে পড়ে। এতে মাথা ফেটে গুরুতর জখম হয়। দ্রুত হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়। শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা সড়কের শেষ প্রান্তে পিপরল ষ্টান্ডে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফসা মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরল গ্রামের প্রবাসী আকরাম হোসেনের কন্যা।

২০২৬-০৮-০১ ১৬:৩৬

সারা দেশ

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা, ˆবৈষম্য ও অধিকারবঞ্চনার বিভিন্ন ঘটনা নিয়ে পরিচালিত ফ্যাক্ট-ফাইন্ডিং (তথ্য-অনুসন্ধান) প্রতিবেদনের ফলাফল তুলে ধরতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-২৩ ১৪:৫১

সারা দেশ

ঝিনাইদহে ১৬৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপি নেতাকর্মীদের হাতে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

ঝিনাইদহ শহরের আরাপপুর মাঝিপাড়া এলাকা থেকে ১৬৪ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (নাম প্রকাশিত) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা|

২০২৬-০৭-২৩ ১৪:৪৯

সারা দেশ

কোটচাদপুরে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

​ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে।

২০২৬-০৭-২০ ১৪:২৫

সারা দেশ

মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক ইউনিয়নের ৩ দফা দাবিতে গেট মিটিং অনুষ্ঠিত

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলস শ্রমিক কর্মচারীরা তিন দফা দাবি নিয়ে গেট মিটিং করেছে| বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ঘোষিত আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে মিলের টাইম অফিস গেটে এ কর্মসূচি পালন করে| দাবিরগুলোর মধ্যে রয়েছে অবিল¤ে^ স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমী জনবল হতে স্থায়ীকরণ সমš^য় করতে হবে| সরকার ঘোষিত ১৫% প্রনোদনা পে-কমিশনের ন্যায় মুজুরী কমিশন বাস্তবায়ন এবং পে-কমিশনের ন্যায় মুজুরী কমিশন ঘোষনা করতে হবে|

২০২৬-০৭-২০ ১৩:০৯

সারা দেশ

ঝিনাইদহ হোটেলকর্মী খুশি হত্যার রহস্য উদঘাটন, ক্লু লেস মামলায় ৬৬ দিন পর কথিত প্রেমিক গ্রেফতার

ঝিনাইদহের পাগলাকানাই এলাকার ভাড়া বাসায় হোটেলকর্মী খুশি খাতুন হত্যা ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ৬৬ দিন পর নিহতের কথিত প্রেমিক সাঈদ মেহেদী (২৪) কে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত খুশির কথিত প্রেমিককে তাকে আটক করে ঝিনাইদহ পুলিশের একটি চৌকস টিম। সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকার একটি মাছের ঘের থেকে তাকে আটক করা হয়।

২০২৬-০৭-১৯ ১৬:৫৪

সারা দেশ

শৈলকূপায় কৃষকের ফলন্ত লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা, প্রায় ২ লাখ টাকার ক্ষতির দাবি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এক কৃষকের ৩৩ শতক জমির ফলন্ত লাউক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

২০২৬-০৭-১৬ ১৬:৪৮

সারা দেশ

কোন ব্যক্তি বিশেষের জন্য নয়, এলাকার জন্য টেকসই ও গণমুখী উন্নয়ন করতে চাই , অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

কোনো ব্যক্তিবিশেষের উন্নয়ন নয়, বরং টেকসই ও গণমুখী সমাজ গঠনে মহেশপুর-কোটচাঁদপুরের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের নবনিযুক্ত অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "সৎ ও জনকল্যাণমূলক যেকোনো কাজের সহযোগী হতে আমি সদা প্রস্তুত, তবে কোনো টাউট-বাটপার কিংবা অপরাধীকে কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।"

২০২৬-০৭-১১ ১৫:০৭

সারা দেশ

ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় ৮ বছরের কণ্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে লিটন বিশ্বাস (৫৫) নামের এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকা থেকে আটক করা হয়।

২০২৬-০৭-১০ ১৮:০২

সারা দেশ

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় ঐ শিক্ষিকা বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ত্রিমোহনীতে।

২০২৬-০৭-০৮ ২২:০৮

সারা দেশ

ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২০২৬-০৭-০৮ ১৩:৩৮

সারা দেশ

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও ৩,৮০০ পিস ঔষধ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬ বোতল মাদকজাতীয় সিরাপ এবং ৩ হাজার ৮০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)| তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি|

২০২৬-০৭-০৭ ১৪:১৪

সারা দেশ

ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহে আবাসিক এলাকা ও ৩ ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে|

২০২৬-০৬-৩০ ১৩:৩৯

সারা দেশ

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে |

২০২৬-০৬-১৮ ১৬:৪১

সারা দেশ

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ' এই শ্লোগানে ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে| রোববার সকালে শহরের কলাবাগান এলাকার ল্যাবরেটরি স্কুলে এই প্রতিযোগীতার আয়োজন করে জেলাদুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)|

২০২৬-০৬-১৪ ১৭:২৫

সারা দেশ

ঝিনাইদহে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

ঝিনাইদহে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৬ সদস্যের একটি পরিদর্শক কমিটি সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছে। বুধবার (১০ জুন) সকাল থেকে দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

২০২৬-০৬-১০ ২০:৪৯

সারা দেশ

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আল ইমরান

ঝিনাইদহ জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে| সোমবার (৮ জুন) ভোরে শহরের বিভিন্ন সড়কে এ মিছিল বের করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন|

২০২৬-০৬-০৮ ১৪:৫৬

সারা দেশ

কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য ডাক্তার আটক

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আত্তাব হোসেন (৬০) নামে এক গ্রাম্য ডাক্তার আটক হয়েছে| শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে| অভিযুক্ত আত্তাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা|

২০২৬-০৬-০৭ ১৬:৪৫

সারা দেশ

তিন সন্তানের জননী নিখোঁজ: অর্থ- স্বর্ণালংকার নিয়ে প্রতিবেশীর সঙ্গে চলে যাওয়ার অভিযোগ, আদালতে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে তিন সন্তানের জননী এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| স্বামীর অভিযোগ, প্রতিবেশী এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরে ওই গৃহবধূ নগদ অর্থ- স্বর্ণালংকার নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন| এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেছেন|

২০২৬-০৬-০৬ ১৮:০৫

সারা দেশ

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রনে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

২০২৬-০৬-০৬ ১৭:৫৬

সারা দেশ

“ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাম জাতীয়তাবাদী আদালত রাখা উচিত” : তারেক রেজা

ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে আদালতটির নাম “জাতীয়তাবাদী আদালত” রাখার পরামর্শ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

২০২৬-০৬-০৪ ১৭:২৪

সারা দেশ

ইসলামি ব্যাংক কালীগঞ্জ শাখার সামনে গ্রাহকদের মানববন্ধন

অবৈধ চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৬-০৪ ১৬:৩১

সারা দেশ

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

২০২৬-০৬-০৪ ১৫:৩৫

সারা দেশ

রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকান্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামীর বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রী বলেছেন, আমাদের কাছে যে তথ্য প্রমান আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এটা আমাদের প্রত্যাশা।

২০২৬-০৫-৩১ ১৪:২১

সারা দেশ

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা

‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ৪২ তম বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৫-২৩ ১৫:৫৬

সারা দেশ

সড়কে দাড়িয় থাকা ট্রাকের কেবিন থেকে চালকের লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দাড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিনের মধ্য থেকে আব্দুর রহমান (৫০) নাম এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী যশার সদরের রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র। বুধবার বিকাল সাড় ৪ টার দিক উপজলার কোলা-কালা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মােড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

২০২৬-০৫-২০ ২৩:০৯

সারা দেশ

স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে

ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে কুশাবাড়িয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। খানাখন্দে ভরা সড়কটিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। চরম দুর্ভোগে পড়েছিলেন আশপাশের প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষ। অবশেষে স্থানীয় এক প্রবাসীর মানবিক উদ্যোগে শুরু হয়েছে সড়ক সংস্কার কাজ। এতে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

২০২৬-০৫-১৬ ১৪:৪৯