শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহ সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহ সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে মিকাইল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিকাইল হোসেন ওই গ্রামের আসাদুল মন্ডলের ছেলে।স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মিকাইল হোসেন। এ সময় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, সাপে কাটার পরে রোগী হাসপাতালে অনেক দেরিতে পৌছায়। হাসপাতালে পৌঁছানোর পরে এন্টিভেনম দিয়েও রোগীকে বাঁচানো যায়নি। সাপে কাটা রোগী দ্রুত হাসপাতালে পৌছলে এমনটি হয়তো হতো না।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃতের স্বজনদের অনাপত্তির শর্তে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

আরও

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালিত

সারা দেশ

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম...

২০২৬-০৯-০৫ ১৫:৪৩

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় ধারাবাহিক অভিযান চালিয়ে ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবল...

২০২৬-০৯-০৫ ১৫:৪২

মোংলা বন্দরের শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সারা দেশ

মোংলা বন্দরের শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

মোংলা বন্দর কর্তৃপক্ষের শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শ্রমিকদের...

২০২৬-০৯-০৫ ১৫:৩৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সারা দেশ

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনার কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার হয়েছ...

২০২৬-০৯-০৫ ১৫:৩৪