মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে আজ সকালে বাসের ধাক্কায় নুর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাসটি। ফলে বাসটি শনাক্ত করতে পারেনি পুলিশ।মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আনছার আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলের দিকে যাচ্ছিলেন নুর ইসলাম। পথিমধ্যে কোটচাঁদপুর পৌর শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী দুরপাল্লার একটি বাস নুর ইসলামকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘাতক বাস ও চালককে শনাক্ত করার কাজ আমরা শুরু করেছি। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও

পূর্বধলায় অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

সারা দেশ

পূর্বধলায় অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত একজন, আহত একজন।

২০২৬-০৯-০৮ ১৫:২৬

প্রেমের টানে মাদারীপুর হতে মাগুরা জেলার শ্রীপুরে দুটি মেয়ের বিয়ে, দুই ধর্মের মেয়ে মুসলিম ও খ্রিস্টান

সারা দেশ

প্রেমের টানে মাদারীপুর হতে মাগুরা জেলার শ্রীপুরে দুটি মেয়ের বিয়ে, দুই ধর্মের মেয়ে মুসলিম ও খ্রিস্টান

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামে অবস্থান করছে মাদারীপুর জেলার একটি মেয়ে।

২০২৬-০৯-০৮ ১৫:২৫

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

সারা দেশ

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে তিনজন গ্রেপ্তার

ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝ...

২০২৬-০৯-০৮ ১৫:২৩

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

সারা দেশ

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমের ব্যাপক গণসংযোগ ও মানবিক সহায়তা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই...

২০২৬-০৯-০৮ ১৫:২২

কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম

সারা দেশ

কুড়িগ্রামে দেড় কিলোমিটার জুড়ে নদী সংরক্ষণ বাঁধে লাউচাষের ধুম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি ও খোঁচাবাড়ি গ্রামে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের নদী সংরক্ষণ বাঁধের ঢালে প্রায় দেড় ক...

২০২৬-০৯-০৮ ১৫:১৮