বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহ হোটেলকর্মী খুশি হত্যার রহস্য উদঘাটন, ক্লু লেস মামলায় ৬৬ দিন পর কথিত প্রেমিক গ্রেফতার

ঝিনাইদহ হোটেলকর্মী খুশি হত্যার রহস্য উদঘাটন, ক্লু লেস মামলায় ৬৬ দিন পর কথিত প্রেমিক গ্রেফতার

ঝিনাইদহের পাগলাকানাই এলাকার ভাড়া বাসায় হোটেলকর্মী খুশি খাতুন হত্যা ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ৬৬ দিন পর নিহতের কথিত প্রেমিক সাঈদ মেহেদী (২৪) কে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত খুশির কথিত প্রেমিককে তাকে আটক করে ঝিনাইদহ পুলিশের একটি চৌকস টিম। সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকার একটি মাছের ঘের থেকে তাকে আটক করা হয়।

শনিবার (১৮ জুলাই) বিকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার সাঈদ মেহেদী (২৪) সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঢেপুখালী গ্রামের মোসলেম গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, ক্লু লেস এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অবশেষে সাতক্ষীরা থেকে মামলার একমাত্র আসামি সাঈদ মেহেদীকে (২৪) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর আজ শনিবার আসামী সাঈদ মেহেদীকে ঝিনাইদহের একটি আদালতে হাজির করা হয়। আদালতে অভিযুক্ত সাইদ মেহেদী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকনুজ্জামান জানান, গত ১৩ মে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সায়াদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে আসামি পলাতক থাকে। কোনো প্রত্যক্ষ সূত্র না থাকায় পুলিশের তদন্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আসামীকে আটক করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে সাঈদ মেহেদী হত্যার দায় স্বীকার করেছেন। খুশি খাতুনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলেও আসামী স্বীকার করেছে। প্রেমের সম্পর্কের সূত্রধরে খুশি খাতুন ও সাঈদ মেহেদী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঝিনাইদহ শহরের সায়াদাতিয়া সড়কের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে।

আরও

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭