শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান কর্মসূচি

ঝিনাইদহে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান কর্মসূচি

ঝিনাইদহ শহরের মর্ডাণ মোড়ে রোববার (১৫ আগস্ট) সকালে জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ঘন্টা ব্যাপি এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অবস্থান কর্মসূচি শেষে ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর কুমার নাথ এর কাছে খাদ্য প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

পদ্মা সমাজ কল্যাণ সংস্থা ও সিটিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং সিএলপিএর সহযোগিতায় ‘জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট এর পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই’ শীর্ষক এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাছির উদ্দীন, সাংবাদিক বসির আহাম্মেদ, শেল্টার সমাজকল্যাণ সংস্থা পরিচালক মো. সাইম, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সদস্য মেহেদী হাসান।

বক্তব্যে মোঃ হাবিবুর রহমান বলেন, “প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। ভোক্তারা সহজেই যেন বুঝতে পারেন কোন পণ্যে কী পরিমাণ ক্ষতিকর উপাদান রয়েছে, সেজন্য খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক করতে হবে। এটি জনস্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে যে, ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হোক, যাতে মানুষ সচেতনভাবে স্বাস্থ্যকর খাদ্য বেছে নিতে পারে।

অ্যাডভোকেট অ্যাডভোকেট নাছির উদ্দীন কর্মসূচিতে আগত সকল সংগঠনের কর্মী ও স্থানীয় নাগরিকদের বলেন, নাগরিক সমাজের এই দাবি ন্যায়সঙ্গত এবং জনস্বাস্থ্য রক্ষায় সময়োপযোগী। তিনি সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান।

আরও

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০