শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাভারে শ্রমিক সমাবেশে ৬ দফা দাবি

সাভারে শ্রমিক সমাবেশে ৬ দফা দাবি

সাভারে নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যে মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বন্ধ কারখানা চালু, বেআইনি শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১১টায় সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে ‘শ্রমজীবী ঐক্য পরিষদ’ আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল রানা প্লাজা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমজীবী ঐক্য পরিষদের সভাপতি ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।

এ সময় বক্তব্য দেন কবির হোসেন, আলী আকবর খান, আঃ মজিদ পাটোয়ারী, রাসেল প্রামানিক, কবির খান মনির, আবু কালাম,শহিদুল ইসলাম মনসুর আলী, আমির হোসেন, ইয়াসিন আরাফাত, নাজমুল হোসেন, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান সাগর, মাহমুদা হোসেন মিলি, আজম খান, হাসিনা ও সেলিনা হুসাইন।

সমাবেশে বক্তারা বলেন, পোশাক শিল্পসহ সকল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য ও বাস্তবসম্মত মজুরি ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং শ্রমিকদের জন্য সুলভ মূল্যে স্থায়ী রেশন ব্যবস্থা চালুর দাবি জানান তারা।

এ ছাড়া বন্ধ কারখানা চালু, শ্রমিক ছাঁটাই ও বেআইনিভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ, আন্দোলনে যুক্ত থাকার কারণে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য ন্যায্য পাওনা পরিশোধ এবং গার্মেন্টসসহ সকল সেক্টরের নারী শ্রমিকদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো ধরনের কলঙ্ক গায়ে নেবে না। সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে সেনা মোতায়ন করার হবে এমন মন্তব্...

২০২৬-১০-০১ ২০:৫৭

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশ

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সঙ্গে সঙ্গে’—এই স্লোগান সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ স...

২০২৬-১০-০১ ২০:৫৬