শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

বার্ধ্যক্য ও শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় ও প্রাথমিক সদস্য পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সভাপতি সুলতান আহমেদ।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সুলতান আহমেদ সুন্দরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের চাচিয়া মীরগঞ্জ বালাপাড়া মহল্লার বাসিন্দা। 
সুলতান আহমেদ ওই মহল্লার আনছার আলী সরকারের ছেলে এবং তিনি একজন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার ।
সুলতান আহমেদ বলেন, ২০১৩ সাল থেকে তিনি সুন্দরগঞ্জ পৌরসভায় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন। ৭২ বছর বয়সী ওই নেতা অ্যাজমা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ও দৃষ্টিশক্তি কমে যাওয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতা ভুগছেন বলে জানান তিনি।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে আর সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোন সম্পৃক্ততা নেই এবং থাকবে না বলে জানিয়েছেন তিনি।

আরও

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো ধরনের কলঙ্ক গায়ে নেবে না। সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে সেনা মোতায়ন করার হবে এমন মন্তব্...

২০২৬-১০-০১ ২০:৫৭