শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আমি মাকে দেখতে পারলাম, মা আমাকে পারল না’

আমি মাকে দেখতে পারলাম, মা আমাকে পারল না’

মায়ের মৃত্যুর খবর পেলেন কারাগারে বসে। শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগও হলো না। তবে মায়ের জানাজায় শরিক হতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশের পাহারায় বাড়িতে ফিরলেন কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ জাহানাবাদ গ্রামে হিরোর মা হাফিজা বেগমের (৬২) জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

হাফিজা বেগম চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মায়ের জানাজার আগে উপস্থিত স্বজন ও এলাকাবাসীর সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন মাশরাফি হিরো। তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না আমার মা কখন মারা গেছে। আমি হয়তো তাকে দেখতে পারলাম, কিন্তু সে তো আমাকে দেখতে পারল না।’

কথা বলতে গিয়ে বারবার আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। বলেন, ‘সন্তান মাকে ভালোবাসুক আর না ভালোবাসুক, মা কিন্তু সন্তানকে ঠিকই ভালোবাসে।’

নিজের আক্ষেপের কথা জানিয়ে হিরো বলেন, ‘আমি আমার দায়িত্ব হয়তো সঠিকভাবে পালন করতে পারিনি। এজন্য আমি আমার মায়ের কাছে ক্ষমাও চাইতে পারলাম না।’

মায়ের দীর্ঘ অসুস্থতার কথা স্মরণ করে তিনি বলেন, তার মা অনেক আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ওষুধ ও হাসপাতাল করতে করতে তার জীবন শেষ হয়ে গেছে। অনেক কষ্টের মধ্য দিয়ে তিনি জীবন পার করেছেন বলেও উল্লেখ করেন হিরো।

মায়ের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার মায়ের কথাবার্তায় আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে দয়া করে নিজ গুণে ক্ষমা করে দেবেন।’ একই সঙ্গে তার মায়ের কাছে কারও আর্থিক পাওনা থাকলে পরিবারকে জানানোর অনুরোধ করেন তিনি। পাওনা পরিশোধের চেষ্টা করবেন বলেও জানান।

স্থানীয়রা জানান, মাশরাফি হিরোর মা মারা যাওয়ার পর তার প্যারোলে মুক্তির ব্যবস্থা করা হয়। পরে পুলিশি পাহারায় তাকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে তিনি মায়ের জানাজায় অংশ নেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, মায়ের মৃত্যুর কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে সিরাজগঞ্জ কারাগার থেকে মাশরাফি হিরোকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

মাশরাফি হিরো প্রায় ১৬ মাস ধরে কারাবন্দি রয়েছেন। মায়ের জানাজায় কয়েক ঘণ্টার জন্য কারাগারের বাইরে এলেও শেষ পর্যন্ত তাকে ফিরতে হয়েছে সেই কারাগারেই—যেখান থেকে মায়ের মৃত্যুসংবাদ পেয়েছিলেন তিনি।

আরও

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো ধরনের কলঙ্ক গায়ে নেবে না। সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে সেনা মোতায়ন করার হবে এমন মন্তব্...

২০২৬-১০-০১ ২০:৫৭

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশ

বটিয়াঘাটায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সঙ্গে সঙ্গে’—এই স্লোগান সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ স...

২০২৬-১০-০১ ২০:৫৬