বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ‘সিএইচটি নিউজ’ নামে একটি ফেক ফেসবুক আইডিকেও আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম এবং একই এলাকার এক প্রবাসীর স্ত্রীকে জড়িয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, ভিডিওটি প্রথমে ওই নারীর দেবর, নাইল্যাছড়ি এলাকার মৃত এনায়েত উল্যার ছেলে মিলনের হাতে আসে। পরে ভিডিওটি প্রবাসে থাকা তার বড় ভাইয়ের কাছে পাঠানো হয়। একপর্যায়ে ‘সিএইচটি নিউজ’ নামে একটি ফেক ফেসবুক আইডি থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ওই প্রবাসীর পরিবারে চরম অশান্তি সৃষ্টি হয়। একপর্যায়ে ভুক্তভোগী নারী আত্মহত্যার চেষ্টাও করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে গত ২৯ সেপ্টেম্বর সাইফুল ইসলাম বাদী হয়ে মিলন এবং ‘সিএইচটি নিউজ’ নামের ফেক ফেসবুক আইডির বিরুদ্ধে রাঙ্গামাটির আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত কাউখালী থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর কাউখালী থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নোমান কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি মিলনকে গ্রেপ্তার করে। পরে মিলনকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মামলার বাদী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে ওই নারীকে জড়িয়ে একটি আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়িয়ে দিয়ে তার মানহানি করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম চৌধুরী বলেন, এটি একটি নিন্দনীয় ঘটনা। এআই প্রযুক্তির মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় পুরো পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০