রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোররাতে বিষয়খালী গ্রামের উত্তরপাড়ার একটি ঘাসের জমিতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোররাতে ওই এলাকায় বিদ্যুতের তার কাটার চেষ্টা করা হচ্ছিল। পরে সেখানে রকির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, “বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

আরও

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, নবজাতকের মৃত্যু

সারা দেশ

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, নবজাতকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর ও পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতালে ওই নারী...

২০২৬-০৯-২৭ ১৭:১৭

পরিকল্পনা ও গবেষণার ঘাটতিতে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না

সারা দেশ

পরিকল্পনা ও গবেষণার ঘাটতিতে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না

পরিকল্পনা ও গবেষণার ঘাটতি, পর্যটকবান্ধব সেবার অভাব এবং আন্তর্জাতিক পরিসরে দেশের পর্যটন গন্তব্যগুলো যথাযথভাবে তুলে ধরতে ন...

২০২৬-০৯-২৭ ১৭:০৭

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সারা দেশ

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ...

২০২৬-০৯-২৭ ১৭:০৫

কলাপাড়ায় ছাত্রদলনেতা ডিবি পুলিশ পরিচয়ে ইউনিয়ন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর

সারা দেশ

কলাপাড়ায় ছাত্রদলনেতা ডিবি পুলিশ পরিচয়ে ইউনিয়ন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর

পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে মেহেদী হাসান ফারুক নামে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের অভিযোগ...

২০২৬-০৯-২৭ ১৭:০৪

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

সারা দেশ

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচদিনের ব্যবধানে ফের তাণ্ডব চালিয়েছে একটি কুকুর। কুকুরটির কামড়ে আহত হয়েছে নারী ও শিশুসহ আটজন। এ...

২০২৬-০৯-২৭ ১৭:০২

বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

সারা দেশ

বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

বান্দরবানে লামায় হাত পা ও মুখ বেঁধে বিবস্ত্র অবস্থায় মো: ছগির (৪৫) নামে এক দিনমজুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(২৭...

২০২৬-০৯-২৭ ১৭:০০