মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সীরাত সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সীরাত সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে মুহাম্মদ (সা.) শীর্ষক সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. আ. হ. ম. তারিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত ইসলামিক স্কলার ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলা আবু তালিব, জেলা নায়েবে আমির আব্দুল আলীম, সহকারী সেক্রেটারি আব্দুল হাই, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির ড. হাবিবুর রহমান ও শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সেমিনারে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও নৈতিক শিক্ষার আলোকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করতে হলে ব্যক্তিজীবন থেকে সততা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহির চর্চা শুরু করতে হবে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।

আরও

মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সারা দেশ

মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মো. জহির উদ্দিন (৩০) নামে এক যু...

২০২৬-০৯-১৫ ১৫:২৪

বিপুল পরিমাণ মাদক, নয় লক্ষ টাকা ও গুলিসহ পিতা পুত্র আটক

সারা দেশ

বিপুল পরিমাণ মাদক, নয় লক্ষ টাকা ও গুলিসহ পিতা পুত্র আটক

মেহেরপুর শহরের তাঁতিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি, মুঠোফোন ও দেশীয় অস্ত্র সহ বাবা ফি...

২০২৬-০৯-১৫ ১৫:১৫

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

সারা দেশ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম...

২০২৬-০৯-১৫ ১৫:১৪

ফেনীর সোনাগাজীতে ১১০ স্কুলের ১২৯৫৮ জন শিক্ষার্থী পাচ্ছে খাবার, উপস্থিতির হার বৃদ্ধি

সারা দেশ

প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম ফেনীর সোনাগাজীতে ১১০ স্কুলের ১২৯৫৮ জন শিক্ষার্থী পাচ্ছে খাবার, উপস্থিতির হার বৃদ্ধি

ফেনী সোনাগাজীর দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকার দিনমজুর নিজাম উদ্দিন। তার চার ছেলে-মেয়ের মধ্যে...

২০২৬-০৯-১৫ ১৫:১৩

কমলগঞ্জে প্রবাসীর ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে প্রবাসীর ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, ব্র্যাক মাঠকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও বেসরকারি সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে ৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত,...

২০২৬-০৯-১৫ ১৫:১০

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান,...

২০২৬-০৯-১৫ ১২:৫৯