শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে |

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)|

‘অভাব নয়, সীমাহীন লোভ ও হীন মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ঝিনাইদহ সদর উপজেলার ৪ টি বিদ্যালয়ের বিতার্কিকরা| ফাইনালে মুখোমুখি হয় সদরের বারেক আলী মাধ্যমিক বিদ্যালয় ও এম কে মাধ্যমিক বিদ্যালয়| পক্ষে থাকা দল যুক্তি দেয় মানুষের সীমাহীন লোভ, ˆনতিক মূল্যবোধের অবক্ষয় এবং অসৎ মানসিকতাই দুর্নীতির মূল কারণ| অন্যদিকে বিপক্ষে থাকা দল দাবি করে, দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক ˆবষম্যও দুর্নীতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|

প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে বারেক আলী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং এম কে মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে|

প্রতিযোগিতা শেষ বিজয়ী ও রানার্সআপ পক্ষের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা| সেসময় সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুর আমিন, মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শরিফুজ্জামান, দুপ্রক জেলা শাখার সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু, কেসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে রাব্বীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন|

আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা আরও জোরদার হবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব হবে দায়িত্ববান ও নীতিবান|

আরও

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০