বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুয়েটের মেধাবী শিক্ষার্থী ঝিনাইদহের আসিফ আকবরকে সংবর্ধনা

কুয়েটের মেধাবী শিক্ষার্থী ঝিনাইদহের আসিফ আকবরকে সংবর্ধনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ফার্স্ট ক্লাস অর্জন করা ঝিনাইদহের কৃতি শিক্ষার্থী আসিফ আকবরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসিফ আকবর ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে। কুয়েটে তার এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আসিফ আকবরের এ সাফল্য ঝিনাইদহের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহজাহান আলী, আকুল উদ্দিন, আব্দুর রহমান, জাহিদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন, আনিছুর রহমান মিলনসহ এসএসসি-৯৩ ব্যাচের অন্যান্য সদস্যরা।
শেষে কৃতি শিক্ষার্থী আসিফ আকবরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। আসিফ আকবর ঈঝঊ-২ক২০ ব্যাচে ফার্স্ট ক্লাস ও ব্যাচে ২য় স্থান অর্জন করেছে।

আরও

ফরিদপুর শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড

সারা দেশ

ফরিদপুর শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. হাকিম বিশ্বাস (৫৮) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কার...

২০২৬-০৮-১৩ ১৮:১০

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

সারা দেশ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় কবির হোসেন নামের এক মাদক কারবারিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরি...

২০২৬-০৮-১৩ ১৮:০৯

ফেনীতে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সারা দেশ

ফেনীতে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী পৌর হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভো...

২০২৬-০৮-১৩ ১৬:৪৫

অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

সারা দেশ

দীর্ঘ ১৬ বছর পর তালা ভেঙে কলেজে প্রবেশ, দুই ভাইয়ের অধ্যক্ষের দ্বন্দ্বে কলেজ বন্ধ অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে অবস্থিত কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজে দীর্ঘ ১৬ বছর পর তালা ভেঙ...

২০২৬-০৮-১৩ ১৬:৪৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাসের অপেক্ষায় থাকা পাঁচ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাসের অপেক্ষায় থাকা পাঁচ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারিতে একটি ট্রাকের ধাক্ক...

২০২৬-০৮-১৩ ১৬:৪২