বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত
শাহজাহান আলী বিপাশ, ঝিনাইদহ প্রতিনিধি
|
২০২৬-১০-০১ ১৪:১১
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কের রেজিষ্ট্রি অফিসের সামনে বাসের ধাক্কায় তিনি নিহত হন। নিহত আব্দুস সামাদ কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়ায় বসবাস করেন। তার গ্রামের বাড়ী উপজেলা হাজিপুর মুন্দিয়া। তিনি পৌরসভার কসাইখানা পরিদর্মক হিসাবে দ্বায়িত্বে ছিলেন বলে জানা গেছে। আর দুইমাস পর তার অবসরে যাওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তিনি শহরের বৈশাখী তেলপাম্প এলাকার একটি গোস্তের দোকান পরিদর্শন শেষে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে আসছিলেন। উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. কবীর হাচান জানান, প্রতিদিন সকালে আব্দুস সামাদ শহরের গোস্তের দোকানগুলো পরিদর্শন করে নির্দারিত টাকা আদায় করেন। বৃহস্পতিবার সকালেও তিনি নিয়মানুযায়ি গোস্তের দোকান পরিদর্শনে বের হন। বৈশাখী তেলপাম্প এলাকার একটি গোস্তের দোকান পরিদর্শন শেষে ফেরার পথে বাসের ধাক্কায় তিনি নিহত হন। আর দুই মাস পর তার অবসরে যাওয়ার কথা ছিল বলেও উল্লেখ করেন।