বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, কয়েকদিন যাবত এলাকায় উত্তেজনা চলছিলো। সকালে খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেওয়া হয়। এলাকায় এখন পরিস্থিত স্বাভাবিক রয়েছে।

আরও

ফরিদপুর শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড

সারা দেশ

ফরিদপুর শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. হাকিম বিশ্বাস (৫৮) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কার...

২০২৬-০৮-১৩ ১৮:১০

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

সারা দেশ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় কবির হোসেন নামের এক মাদক কারবারিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরি...

২০২৬-০৮-১৩ ১৮:০৯

ফেনীতে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সারা দেশ

ফেনীতে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী পৌর হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভো...

২০২৬-০৮-১৩ ১৬:৪৫

অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

সারা দেশ

দীর্ঘ ১৬ বছর পর তালা ভেঙে কলেজে প্রবেশ, দুই ভাইয়ের অধ্যক্ষের দ্বন্দ্বে কলেজ বন্ধ অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে অবস্থিত কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজে দীর্ঘ ১৬ বছর পর তালা ভেঙ...

২০২৬-০৮-১৩ ১৬:৪৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাসের অপেক্ষায় থাকা পাঁচ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাসের অপেক্ষায় থাকা পাঁচ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারিতে একটি ট্রাকের ধাক্ক...

২০২৬-০৮-১৩ ১৬:৪২