মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ উপলক্ষে গ্রাম্য মেলা ও লালন সংগীত আয়োজন করা হয়েছে। শুক্রবার ২ অক্টোবর ২০২৬ ইং বড়শলই ও দরিশলই মেলা উদযাপন কমিটির আয়োজনে নৌকা বাইচ, গ্রাম্য মেলা ও লালন সংগীত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বড়শলই ও দরিশলই মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ তবিবুর রহমান বিশ্বাস ও সার্বিক পরিচালনায় নাজমুল হক জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, 
মাগুরা জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা, দক্ষিণ মাগুরা বিএনপি ইউনিট নেতা নওশের আলী, সেলিম রেজা, শাহাবুদ্দিন, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ, চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল, বাংলাদেশ প্রেক্ষাপট সম্পাদক ও কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ, কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপি নেতা জসীম, মাগুরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি শামীম খান, মাগুরা প্রেসক্লাবের সদস্য ও মাগুরা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল আলম সাগর, প্রেসক্লাবের সদস্য মতিন রহমান, প্রেসক্লাব শালিখা ও মাগুরা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি জিআর তারিক, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম, সংস্কৃতি মন্ত্রীর পিএস ও শালিখা উপজেলা সাবেক ইউএনও হরেকৃষ্ণ মজুমদার 
সহ প্রমুখ।

বিশেষ অতিথি মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা তার বক্তব্য বলেন, কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই ফটকি নদীর এই ব্রিজে এপার ওপার হাজার হাজার উৎসুক জনতার ভীড়। মাননীয় মন্ত্রী উৎসাহ দিয়ে যাবেন মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের যেকোনো আনন্দ আয়োজনে সুখে দুঃখে পাশে থাকবো। আপনাদের কাছে অনুরোধ সরকারের উন্নয়ন চিন্তাকে উন্নয়নের দর্শনকে এগিয়ে নিয়ে যাবেন। মারামারি হানাহানি, সংঘাত, সহিংসতা কোন সভ্য সমাজের কাম্য নয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী এমপি তার বক্তব্য বলেন, আমাদের দেশটা একটা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে গত ১৮ থেকে ২০ বছর ধরে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী তারা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের ক্রীড়া, বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবকিছু ভেঙে চুরমার করে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশ পাচার করে। বিএনপি কখনো মাঠ ছেড়ে যাই নাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অন্ধকারাচ্ছন্ন দেশকে নতুন করে তুলে আনার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে গ্রাম বাংলায় ৯০ জন মানুষ গ্রামে বাস করে, নৌকা বাইচ সাংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। ইতিমধ্যে সারা বাংলাদেশে নৌকা বাইচ চালু করা হয়েছে। গ্রামে যাত্রা, সার্কাস, বাউল গান, লালন সংগীত, ভাটিয়ালি গান, মুর্শিদি গান পর্যায়ক্রমে চালু করা হবে।

নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ১ম পুরস্কার প্রদান করেন বীরপুর গ্রামের আকরাম হোসেনের কাছে, ২য় পুরস্কার পুলিশ সুপার মোল্লা আজাদ তুলে দেন গঙ্গারামপুর গ্রামের ইয়াকুব আলীর হাতে এবং আগুন্তকঃ অতিথি সবাই মিলে ৩য় পুরস্কার মনোখালীর জনৈক ব্যক্তির কাছে তুলে দেওয়া হয়।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯