সারা দেশ
রাহুল গ্রুপে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ
বগুড়ার শিল্পাঞ্চলে রোববার সকালটা ছিল অন্যরকম। কারখানার সাইরেন বেজেছে ঠিকই, কিন্তু মেশিনের শব্দের বদলে শোনা গেছে শ্রমিকদের ক্ষোভ, দীর্ঘশ্বাস আর বঞ্চনার গল্প। অতিরিক্ত কর্মঘণ্টা, কম মজুরি এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন শিল্পপ্রতিষ্ঠান রাহুল গ্রুপের শ্রমিকরা।কারখানার সামনে সড়কে জড়ো হওয়া শ্রমিকদের হাতে ছিল না কোনো ব্যানার কিংবা রাজনৈতিক স্লোগান। ছিল শুধু বছরের পর বছর জমে থাকা হতাশা।শ্রমিকদের অভিযোগ, মাসে ৮ থেকে ১০ হাজার টাকা বেতন দেওয়ার কথা থাকলেও বাস্তবে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা। অথচ কাজের চাপ বাড়ছেই। অনেকেই বলছেন, সকাল থেকে রাত পর্যন্ত শ্রম দিলেও সেই পরিশ্রমের ন্যায্য মূল্য মিলছে না।দীর্ঘ ২০ বছর ধরে কারখানাটিতে কাজ করা খাদিজা বেগম কাঁপা কণ্ঠে বলেন,“যখন কাজে যোগ দেই, তখন দৈনিক মজুরি ছিল ৩০ টাকা। জীবনের সেরা সময়টা এই কারখানায় কাটালাম। এখন বয়স হয়েছে, শরীরে আগের মতো শক্তি নেই। তবু কাজ করি। কিন্তু মাস শেষে বেতন কম, উপরন্তু গালিগালাজ শুনতে হয়।”তার কথার মাঝেই চোখ মুছতে দেখা যায় পাশেই দাঁড়িয়ে থাকা আরেক নারী শ্রমিক রহিমা বেগমকে। তিনি বলেন,“দুপুরে নামাজ পড়া আর খাওয়ার জন্য সময় দেয় মাত্র ১০ মিনিট। বাথরুমে যেতে টোকেন নিতে হয়। ২-৩ মিনিট বেশি লাগলে বেতন থেকে টাকা কেটে নেয়। এই বাজারে ৫-৬ হাজার টাকায় সংসার চলে?”শ্রমিকদের ভাষ্য, কারখানায় প্রবীণ কর্মীদের প্রতিও দেখানো হয় অসম্মানজনক আচরণ। বছরের পর বছর কাজ করেও তারা পাচ্ছেন না কোনো নিরাপত্তা বা সম্মান।সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।এ বিষয়ে রাহুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জিত মল্লিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।তবে কারখানার দায়িত্বে থাকা ঝন্টু নামের এক ব্যক্তি বলেন,“শ্রমিকরা লিখিতভাবে দাবি জানালে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। যেগুলো যৌক্তিক ও বাস্তবসম্মত, সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করা হবে।”
আরও
সারা দেশ
আমি মাকে দেখতে পারলাম, মা আমাকে পারল না’
মায়ের মৃত্যুর খবর পেলেন কারাগারে বসে। শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগও হলো না। তবে মায়ের জানাজায় শরিক হতে প্যারোলে মু...
২০২৬-১০-০২ ১৭:৫৮
সারা দেশ
পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...
২০২৬-১০-০২ ১৭:৫৭
সারা দেশ
সাভারে শ্রমিক সমাবেশে ৬ দফা দাবি
সাভারে নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যে মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বন্ধ কারখানা চালু...
২০২৬-১০-০২ ১৭:৫৬
সারা দেশ
সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...
২০২৬-১০-০২ ১৪:২৮
সারা দেশ
ঠাকুরগাঁওয়ে প্রশাসনিক জটে নামজারি বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ
২০২৬-১০-০২ ১১:৫৩
সারা দেশ
মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...
২০২৬-১০-০১ ২৩:০৪