শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ওয়াকিটকি হাতে পুলিশ সেজে রিসোর্টে লুট

ওয়াকিটকি হাতে পুলিশ সেজে রিসোর্টে লুট

বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয় দিয়ে গভীর রাতে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে দীর্ঘ সময় ধরে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে মুখোশধারী একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। হাতে ওয়াকিটকি নিয়ে অভিযান পরিচালনার ভান করে তারা রিসোর্টে প্রবেশ করে চারজনকে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পুরো ঘটনাটি চলে প্রায় দুই ঘণ্টা।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অবস্থিত গ্রিন গার্ডেন রিসোর্টে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের ম্যানেজার মানস মিস্ত্রী জানান, রাত ১২টার দিকে পাঁচ থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রিসোর্টের প্রধান ফটকে আসে। তাদের হাতে ওয়াকিটকি ছিল। তারা গেট খুলতে বলে জানায়, রিসোর্টের ভেতরে একজন আসামি অবস্থান করছে এবং তাকে ধরতে এসেছে।
 

গেট খুলতেই রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ফেরদৌস মিয়াকে মারধর করা হয়। পরে তাকে অপর নিরাপত্তাকর্মী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এরপর ফেরদৌস মিয়া, তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাঁদের সন্তান এবং প্রহরী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা।
 

এরপর নির্বিঘ্নে রিসোর্টের বিভিন্ন স্থান থেকে ২০টি বৈদ্যুতিক ফ্যান, একটি গ্যাসের চুলা, একটি ১২ ভোল্টের বড় ব্যাটারি, দুই নিরাপত্তাকর্মীর দুটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং বিদ্যুতের খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার ও কেব্‌ল খুলে নেয় তারা। অভিযোগে বলা হয়েছে, রিসোর্টের বাইরে রাখা একটি পিকআপ ভ্যানে করে লুট করা মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
 

রিসোর্টের ম্যানেজার মানস মিস্ত্রী বলেন, ঘটনার রাতেই শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, গ্রিন গার্ডেন রিসোর্টে মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪