বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাত হত্যার মামলায় পলাতক বাসচালক গ্রেপ্তার

সাত হত্যার মামলায় পলাতক বাসচালক গ্রেপ্তার

বগুড়ার এরুলিয়ায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর বাস তুলে দিয়ে সাতজন নিহত ও ১৪ জন আহত হওয়ার আলোচিত ঘটনায় অবশেষে প্রধান পলাতক আসামি বাসচালক মো. নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজারে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। শাহ ফতেহ আলী পরিবহনের এসি বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-০১৩১) দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে এরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুটপাতের ওপর থাকা দিনমজুরদের চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মুহূর্তেই ফুটপাতটি পরিণত হয় মৃত্যুপুরীতে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই সাতজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আরও ১৪ জন আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় প্রথমে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। ৮ আগস্ট বগুড়া সদর থানায় করা মামলাটির নম্বর ৩৭। মামলায় পেনাল কোডের ৯৮/১০৫ ধারায় অভিযোগ আনা হয়।
ঘটনার পর থেকেই পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তার এড়াতে নেছারুল শিবগঞ্জের দৌহপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এরপর বৃহস্পতিবার ভোরে সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল দৌহপাড়া সৈয়দপুর এলাকায় মো. রশিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার নেছারুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাত প্রাণের সেই ঘটনায় ২০ দিন পর চালক গ্রেপ্তার হলেও, এরুলিয়ার সেই ফুটপাতের রক্তাক্ত সকাল এখনো স্থানীয়দের মনে তাজা—যেখানে কয়েক সেকেন্ডের বেপরোয়া গতিতে থেমে গিয়েছিল সাতটি জীবন।

আরও

ভিডিও দেখিয়ে আয়ের প্রলোভন, ‘স্টারলিংক’ অ্যাপে টাকা হারাচ্ছেন তরুণরা

সারা দেশ

ভিডিও দেখিয়ে আয়ের প্রলোভন, ‘স্টারলিংক’ অ্যাপে টাকা হারাচ্ছেন তরুণরা

ঘরে বসে সহজে আয়- প্রতিদিন কয়েকটি ভিডিও দেখলেই মিলবে টাকা। এমনকি মাত্র এক হাজার, দুই হাজার কিংবা তিন হাজার টাকা বিনিয়োগ ক...

২০২৬-০৮-২৭ ১৫:২৭

নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম: স্বপ্নকে ৭ লাখ জরিমানা, শেফ লাউঞ্জ সিলগালা

সারা দেশ

নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম: স্বপ্নকে ৭ লাখ জরিমানা, শেফ লাউঞ্জ সিলগালা

নকশাবহির্ভূত নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনার অভিযোগে চট্টগ্রামের হালিশহরে অভিযান চালিয়ে স্বপ্ন সুপারশপকে সাত লাখ টা...

২০২৬-০৮-২৭ ১৫:১৯

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

সারা দেশ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা...

২০২৬-০৮-২৭ ১৫:০৬

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জৈনপুর গ্রামবাসীর ওপর হামলা এবং সচেতন নাগরিক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক সুমন মাহবুবের বিরুদ...

২০২৬-০৮-২৭ ১৫:০৫

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

সারা দেশ

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবা...

২০২৬-০৮-২৭ ১৫:০৪

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে একটি হোটেলের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদ...

২০২৬-০৮-২৭ ১৫:০২