পুলিশ জানায়, চক্রটি অত্যন্ত কৌশলে নিজেদের পরিচয় দিতো ডিবি পুলিশ বা সাংবাদিক হিসেবে। এতে সাধারণ চালকরা সহজেই বিভ্রান্ত হয়ে পড়তেন এবং তাদের ফাঁদে পা দিতেন।
ঘটনার সূত্রপাত এক ভুক্তভোগীর অভিযোগ থেকে। গত ২৫ এপ্রিল তিনি কয়েকজন যাত্রী নিয়ে বগুড়ার টিএমএসএস হাসপাতালে যান। সেখানে যাত্রীদের একজনের পরিচিত পরিচয়ে আরেক ব্যক্তি এসে তাকে একটি মাইক্রোবাস থেকে কাগজ আনার কথা বলে। যেতে অনীহা প্রকাশ করলে তাকে ‘সিভিল পুলিশ’ পরিচয়ে ভয়ভীতি দেখানো হয়। এমনকি ওয়্যারলেস সেট দেখিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করা হয়।
চালক কিছু সময়ের জন্য সরে গেলে ফিরে এসে দেখেন—তার ইজিবাইকসহ যাত্রীরা উধাও। পরে তিনি বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় ডিবি পুলিশ মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ৫ মে ভোরে চারমাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, ২টি ওয়াকিটকি সেট ও আনুষঙ্গিক সরঞ্জাম
১টি প্রাইভেটকার
৬টি মোবাইল ফোন
অটো গাড়ির চাবি, মার্তুল ও অন্যান্য সরঞ্জাম।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তারা বগুড়া থেকে ছিনতাই করা যানবাহন রংপুরের হারাগাছ এলাকায় বিক্রি করতো।
পরে রংপুরে অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সা ক্রয়কারী দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তাদের দোকান থেকে ৪টি ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।
অপরাধের পুরনো রেকর্ড
সিডিএমএস যাচাইয়ে দেখা যায়, গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক চুরি ও দস্যুতা মামলা রয়েছে। এতে স্পষ্ট হয়—এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ অপরাধচক্র।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রায়হান হুসাইন বলেন,
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
সারা দেশ
ভুয়া ডিবি সেজে ছিনতাই, চক্রের ৭ সদস্য গ্রেফতার
বগুড়ায় ডিবি পুলিশ, সাধারণ পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার আশ্রয় নিয়ে অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরিকল্পিত কৌশল, প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত অভিযানের মাধ্যমে চক্রটির ৭ সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ৪টি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক।
আরও
সারা দেশ
আমি মাকে দেখতে পারলাম, মা আমাকে পারল না’
মায়ের মৃত্যুর খবর পেলেন কারাগারে বসে। শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগও হলো না। তবে মায়ের জানাজায় শরিক হতে প্যারোলে মু...
২০২৬-১০-০২ ১৭:৫৮
সারা দেশ
পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...
২০২৬-১০-০২ ১৭:৫৭
সারা দেশ
সাভারে শ্রমিক সমাবেশে ৬ দফা দাবি
সাভারে নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যে মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বন্ধ কারখানা চালু...
২০২৬-১০-০২ ১৭:৫৬
সারা দেশ
সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...
২০২৬-১০-০২ ১৪:২৮
সারা দেশ
ঠাকুরগাঁওয়ে প্রশাসনিক জটে নামজারি বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ
২০২৬-১০-০২ ১১:৫৩
সারা দেশ
মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...
২০২৬-১০-০১ ২৩:০৪