রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ইউপি কার্যালয়ে তালা, ভেঙে ঢুকলেন প্যানেল চেয়ারম্যান

ইউপি কার্যালয়ে তালা, ভেঙে ঢুকলেন প্যানেল চেয়ারম্যান

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থে অনিয়মের অভিযোগ এনে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন একই পরিষদের কয়েকজন ইউপি সদস্য। তবে পরদিন বুধবার দুপুরে প্যানেল চেয়ারম্যান নিজ সমর্থকদের নিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আবুল কালাম আজাদের সঙ্গে ইউনিয়ন পরিষদের একাধিক সদস্যের মতবিরোধ চলছিল। অতীতেও কয়েক দফা বিরোধ সৃষ্টি হলেও স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়।

৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক সঞ্জাব অভিযোগ করে বলেন, দায়িত্ব গ্রহণের আগে আবুল কালাম আজাদ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দায়িত্ব পাওয়ার পর তা আর বাস্তবায়ন করেননি। তিনি দাবি করেন, ইউপি সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই উন্নয়ন সহায়তার বিশেষ বরাদ্দের ৩৫ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে উত্তোলন করা হয়েছে। বাকি ২৫ লাখ টাকা মঙ্গলবার উত্তোলনের চেষ্টা করা হলে বিষয়টি জানতে পেরে ইউপি সদস্যরা প্রতিবাদ হিসেবে চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

তিনি আরও অভিযোগ করেন, গত বছরও প্রায় ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। পরে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে সেই অভিযোগ প্রত্যাহার করা হয়।
অন্যদিকে, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। তাই জনগণের ভোগান্তি কমাতে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে অফিসের কাজ শুরু করেছি। আর কাজই যখন শেষ হয়নি, তখন বিল উত্তোলনের প্রশ্নই আসে না।"

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, গত বছর একই প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল, তবে পরে অভিযোগকারীরা সেটি প্রত্যাহার করে নেন।

এদিকে ইউনিয়ন পরিষদের ভেতরের এই দ্বন্দ্ব স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অভিযোগের সত্যতা ও বরাদ্দকৃত অর্থের ব্যবহার নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...

২০২৬-১০-০৩ ১৮:২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...

২০২৬-১০-০৩ ১৮:১৮