শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মহাজির কলোনী পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে কর্মজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে স্থানীয়ভাবে নেওয়া এ উদ্যোগ প্রশংসনীয়। শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশেও এ কেন্দ্র ভূমিকা রাখবে।”

তিনি বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নও এর গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত রাখতে এ ধরনের প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ. এফ. এম. কাইয়ুম জঙ্গিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে মহাজির কলোনী SIC ও ফরিদপুর পৌরসভা।

আরও

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...

২০২৬-১০-০৩ ১৮:১৮

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

সারা দেশ

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যা...

২০২৬-১০-০৩ ১৭:৫৩

মীরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সারা দেশ

মীরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের মীরসরাইয়ে পিতৃ পরিচয়হীন ভূমিদস্যু কর্তৃক পালিত বাবার জমি জবর দখলের প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্ম...

২০২৬-১০-০৩ ১৬:৫১

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

সারা দেশ

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

২০২৬-১০-০৩ ১৬:৩৭

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

সারা দেশ

ডামুড্যায় বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১, বাড়িতে আগুন

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার...

২০২৬-১০-০৩ ১৬:৩৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

২০২৬-১০-০৩ ১৬:২৯