সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

হাতে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের বার্মিজ চাকু। সেই চাকু হাতে নিয়ে ধারণ করা ভিডিওর সঙ্গে ইন্টারনেট থেকে সংগ্রহ করা পিস্তলের ছবি জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ। বাস্তবে আগ্নেয়াস্ত্র না থাকলেও অনলাইনে অস্ত্রধারী হিসেবে নিজেকে উপস্থাপন করে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (১১ অক্টোবর) বিকেলে জেলার শাজাহানপুর উপজেলার আমড়ুল ইউনিয়নের ফুলকোট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বার্মিজ চাকু ও নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলকোট মধ্যপাড়া এলাকার এরশাদুল রহমানের ছেলে এরিন আহমেদ সুইট (১৯) এবং বিলকেশপাথার এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. মিরাজুল (১৯)।

ডিবি পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে সুইটকে বিশেষ ভঙ্গিতে বার্মিজ চাকু প্রদর্শন করতে দেখা যায়। তাঁর সহযোগী মিরাজুল ভিডিওটি ধারণ করে অনলাইনে প্রকাশ করেন বলে পুলিশের দাবি। ভিডিওটির একপর্যায়ে ইন্টারনেট থেকে সংগ্রহ করা একটি পিস্তলের ছবিও যুক্ত করা হয়। এর মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং নিজেকে প্রভাবশালী ও ভয়ংকর হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি পুলিশ কর্মকর্তাদের নজরে এলে বগুড়ার পুলিশ সুপারের নির্দেশনায় অভিযানে নামে ডিবি। পরে অভিযান চালিয়ে সুইট ও মিরাজুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় সুইটের কাছ থেকে বার্মিজ চাকুটি উদ্ধার করা হয়। এ ছাড়া অপরাধে ব্যবহৃত ১৫০ সিসির একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে ডিবির পরিদর্শক ইকবাল বাহার বলেন, সুইট এলাকার কিছু উঠতি বয়সী তরুণকে নিয়ে ‘সুইট গ্রুপ’ নামে একটি চক্র গড়ে তুলেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইট জানিয়েছেন, এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নিজের পরিচিতি বাড়ানোর উদ্দেশ্যে ইউটিউব থেকে পিস্তলের ছবি সংগ্রহ করে চাকুর ভিডিওর সঙ্গে যুক্ত করেছিলেন। তবে তাঁর কাছে বাস্তবে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। কথিত গ্রুপটির অন্য সদস্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে  মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

সারা দেশ

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

ফেনীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

২০২৬-১০-১১ ২১:০৬

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

সারা দেশ

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতাম...

২০২৬-১০-১১ ২০:০০

ফেনীতে ইস্টিশন কনভেনশনের  এ-প্লাস মানের গ্রেড অর্জন

সারা দেশ

ফেনীতে ইস্টিশন কনভেনশনের এ-প্লাস মানের গ্রেড অর্জন

ফেনীর ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বিতীয় বারের মত এ প্লাস (A+) মানের গ্রেড অর্জ...

২০২৬-১০-১১ ১৯:৫৯

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

সারা দেশ

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

এক টাকার শিক্ষক লুৎফর রহমান। বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থামেনি পাঠদান। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে শিশুদের মাঝে শ...

২০২৬-১০-১১ ১৯:১৮

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে  অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

সারা দেশ

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডক...

২০২৬-১০-১১ ১৯:১৫