বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

উন্নয়নের বার্তা নিয়ে বগুড়ায় তিন মন্ত্রী

উন্নয়নের বার্তা নিয়ে বগুড়ায় তিন মন্ত্রী

একদিনে সাতটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করবেন তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়ী নেতাদের অনুষ্ঠানে অংশগ্রহণ—সব মিলিয়ে আগামী শনিবার (৮ আগস্ট) বগুড়া যেন পরিণত হচ্ছে উন্নয়ন কার্যক্রমের এক ব্যস্ত কেন্দ্রবিন্দুতে।

সরকারের বিভিন্ন খাতের উন্নয়ন কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এ সফরে অংশ নিচ্ছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
 

সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী কর্মসূচিতে উন্নয়ন, অবকাঠামো ও শিল্পায়নকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে। তিন মন্ত্রী বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জেলার অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বহুল প্রত্যাশিত শাহ ফতেহ আলী সেতু। একই সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে শাকপালা পার্ক প্রকল্পের। এছাড়া উদ্বোধন করা হবে বগুড়া সড়ক জোন, যা জেলার যোগাযোগ ব্যবস্থাপনা ও সড়ক উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
 

শিল্পায়নের দিক থেকেও সফরটি গুরুত্বপূর্ণ। তিন মন্ত্রী সম্ভাব্য বিসিক শিল্প পার্কের স্থান পরিদর্শন করবেন এবং স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। উদ্যোক্তারা এ সময় শিল্প সম্প্রসারণ, অবকাঠামো, গ্যাস-বিদ্যুৎ, অর্থায়ন ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরবেন বলে জানা গেছে।
 

জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সফরকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। বিভিন্ন কর্মসূচিস্থলে নিরাপত্তা, সাজসজ্জা এবং প্রশাসনিক সমন্বয়ের কাজ চলছে।
স্থানীয় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও সাধারণ মানুষের প্রত্যাশা, এই সফর শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে না; বরং বগুড়ার যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য এবং নগর উন্নয়নের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত ও বাস্তব অগ্রগতির পথ তৈরি করবে।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯