শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিতর্কের অবসান, বদলে গেল তিন ইউনিয়নের নাম

বিতর্কের অবসান, বদলে গেল তিন ইউনিয়নের নাম

দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনের তিনটি নবগঠিত ইউনিয়নের বিতর্কিত নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয়দের মতামতের ভিত্তিতে গণশুনানির পর নতুন নাম অনুমোদন করেছে বগুড়া জেলা প্রশাসন। ফলে ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামগুলো বাদ দিয়ে যথাক্রমে বেতগাড়ী, জগন্নাথপুর ও রহবল নাম নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করে প্রস্তাব (রেজুলেশন) পাস করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সভা শেষে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, অনুমোদিত প্রস্তাবটি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নামগুলো কার্যকর হবে।
গত ১৪ জুন প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। তখন ইউনিয়নগুলোর নাম রাখা হয়েছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।
 

তবে ‘মীরবাড়ি’ নামটি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম এবং ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হয়। যদিও প্রতিমন্ত্রী মীর শাহে আলম তখন নামগুলোর মিলকে ‘কাকতালীয়’ বলে দাবি করেছিলেন।
 

বিতর্কের মুখে প্রশাসন জানায়, গণশুনানির মাধ্যমে নাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ছিল, প্রশাসনের নথিতে গণশুনানির কথা উল্লেখ থাকলেও সংশ্লিষ্ট এলাকাগুলোতে তার বাস্তব প্রতিফলন পাওয়া যায়নি।
 

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২১ জুন প্রধান উপদেষ্টা তারেক রহমানের নির্দেশে তিনটি ইউনিয়নের নাম পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। এরপর ২৩ জুন মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। রহবল নামের বিষয়ে স্থানীয় মতামত নিশ্চিত করতে ২৫ জুন দিগন্ত ইউনিয়নে দ্বিতীয় দফায় আরও একটি গণশুনানির আয়োজন করা হয়।
 

অবশেষে সেই গণশুনানির সুপারিশের ভিত্তিতেই জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ও গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে নাম পরিবর্তনের প্রক্রিয়া।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪