শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়াজুড়ে উচ্ছ্বাস, অনুমোদন পেলো সিটি করপোরেশন

বগুড়াজুড়ে উচ্ছ্বাস, অনুমোদন পেলো সিটি করপোরেশন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়ার মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবতার পথে বড় এক ধাপ এগিয়ে গেলো। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব। এই খবরে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্রখ্যাত বগুড়া জুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ।বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত নিকার বৈঠকে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে সরকার সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এখন খুব দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি ও প্রশাসনিক কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।

খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন, শুভেচ্ছা ও আনন্দ প্রকাশের হিড়িক পড়ে যায়। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, তরুণ সমাজ থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মাঝেও দেখা গেছে উৎসবমুখর প্রতিক্রিয়া। অনেকেই এটিকে বগুড়ার ইতিহাসে “নতুন অধ্যায়ের সূচনা” হিসেবে উল্লেখ করছেন।
স্থানীয়দের মতে, সিটি করপোরেশন বাস্তবায়িত হলে বগুড়ার নগর ব্যবস্থাপনায় আসবে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ, যানজট ও নাগরিক সেবার সীমাবদ্ধতা কাটিয়ে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপ নিতে পারবে শহরটি। একইসঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সিটি করপোরেশন। অবশেষে নিকার বৈঠকে সেটি অনুমোদন পেয়েছে। এজন্য বগুড়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, “এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বগুড়ার উন্নয়ন অভিযাত্রার একটি মাইলফলক। আধুনিক বগুড়ার স্বপ্ন বাস্তবায়নে এটি বড় অর্জন।”
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, “বগুড়া সিটি করপোরেশন অনুমোদন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে উন্নয়ন বঞ্চিত বগুড়া আধুনিক নগরায়ণের পথে আরও একধাপ এগিয়ে গেলো।”
একসময় উত্তরাঞ্চলের বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া এখন প্রশাসনিকভাবেও নতুন মর্যাদার দ্বারপ্রান্তে। নাগরিকদের প্রত্যাশা—শুধু নাম পরিবর্তন নয়, বাস্তব উন্নয়ন ও কার্যকর নগর ব্যবস্থাপনার মধ্য দিয়েই সত্যিকার অর্থে ‘সিটি’ হয়ে উঠুক বগুড়া।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪