সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালুভরাটের অপরাধে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 

অন্যদিকে, কেয়াইন ইউনিয়নের শিকারপুর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে কৃষিজমি বালু দিয়ে ভরাটের অপরাধে নিমতলা হাউজিং নামের একটি আবাসন প্রকল্পকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ বালুভরাট এবং অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২

দুধের শিশুসহ ৭ দিন কারাভোগের পর জামিন পেলেন ফাতেমা

সারা দেশ

দুধের শিশুসহ ৭ দিন কারাভোগের পর জামিন পেলেন ফাতেমা

কক্সবাজারের মহেশখালীতে স্বামীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পাল্টা মামলার আসামি হয়ে ১৫ মাস বয়সী শিশুসহ কারাগারে যাওয়...

২০২৬-০৯-০৭ ২০:২৩

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য আটক

সারা দেশ

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য আটক

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল স...

২০২৬-০৯-০৭ ২০:২১