বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডোবায় কিশোরের লাশ, অটোরিকশার খোঁজ নেই

ডোবায় কিশোরের লাশ, অটোরিকশার খোঁজ নেই

বগুড়ার সোনাতলায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিখোঁজ হয় ১৫ বছরের কিশোর আব্দুর রহমান। পরদিন সকালে সড়কের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিখোঁজ অটোরিকশাটির সন্ধান মেলেনি।

বুধবার সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে সে অটোরিকশা চালাত।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর আর বাড়িতে ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করলেও তার সন্ধান পাওয়া যায়নি।
 

বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় স্থানীয়রা একটি ডোবার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সোনাতলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
 

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাটি ঘিরে কিশোরটির নিখোঁজ হওয়া, অটোরিকশার হদিস না পাওয়া এবং ডোবা থেকে মরদেহ উদ্ধারের বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ।

আরও

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

সারা দেশ

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জ...

২০২৬-০৯-১৬ ১৬:২৫

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সারা দেশ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ভাষা, সংস্কৃতি, ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও নতুন গেজেট সংশোধনের দাবি জানিয়...

২০২৬-০৯-১৬ ১৬:২০

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

সারা দেশ

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, শিক্ষার্থীদের মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। আজকের শিশ...

২০২৬-০৯-১৬ ১৬:২০

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

সারা দেশ

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স...

২০২৬-০৯-১৬ ১৬:১০

জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সারা দেশ

জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সাইরেন ও আতঙ্কে দ্রুত ছাদ থেকে নামতে গিয়ে ভবন থেকে...

২০২৬-০৯-১৬ ১৫:৫৪