বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে থানারহাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।আটক মোস্তাকিম ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের মো. সবুর উদ্দিনের ছেলে।
 

বিজিবি জানায়, হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে দলটি ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ৭৯০ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডিমলা থানার বালাপাড়া-তেলিয়াপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছিল। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোস্তাকিমকে আটক করা হয়। এ সময় অন্য দুজন পালিয়ে যায়।
 

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, তার কাছ থেকে ২১ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, একটি মোটরসাইকেল, একটি স্কুলব্যাগ ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
 

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই সহযোগী হিসেবে মো. মোকলেস হোসেন ও মো. জহির উদ্দিন (জুয়েল)-এর নাম জানা গেছে।
 

আটক মোস্তাকিমকে জব্দ করা আলামতসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সারা দেশ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ভাষা, সংস্কৃতি, ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও নতুন গেজেট সংশোধনের দাবি জানিয়...

২০২৬-০৯-১৬ ১৬:২০

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

সারা দেশ

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, শিক্ষার্থীদের মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। আজকের শিশ...

২০২৬-০৯-১৬ ১৬:২০

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

সারা দেশ

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স...

২০২৬-০৯-১৬ ১৬:১০

জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সারা দেশ

জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সাইরেন ও আতঙ্কে দ্রুত ছাদ থেকে নামতে গিয়ে ভবন থেকে...

২০২৬-০৯-১৬ ১৫:৫৪