শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

জেলা রিপোর্টার, নীলফামারী

সারা দেশ

নীলফামারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা

নীলফামারীর দক্ষিণ কিছামত দোগাছি মাদকবিরোধী কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিছামত দোগাছি বাইপাস মসজিদ সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

২০২৬-০৯-১২ ২০:৩২

সারা দেশ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে আব্দুল আলীম শেখ নামে এক কেয়ারটেকার পদে চাকরি প্রার্থীর বিরুদ্ধে। তথ্য গোপন ও ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে সাধারণ কেয়ারটেকার পদে নিয়োগ বাতিল হওয়ার পর আব্দুল আলীম শেখ ঐ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন বলে দাবি করেছেন উপপরিচালক।

২০২৬-০৯-০৮ ১৭:৫১

সারা দেশ

নীলফামারীতে সাইবার সেলের অভিযানে উদ্ধার ৩০ হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের প্রযুক্তিনির্ভর কার্যক্রমে উদ্ধার হওয়া ৩০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

২০২৬-০৯-০৩ ১৭:১৪

সারা দেশ

ডিমলায় ইয়াবাসহ যুবক আটক

নীলফামারীর ডিমলায় ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫১ বিজিবি)। সোমবার (৩১ আগস্ট) রাত ১টা ২ মিনিটের দিকে উপজেলার থানারহাট সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝুগিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আমিনুল উপজেলার কারিপাড়া গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে।

২০২৬-০৯-০১ ১৬:১৪

সারা দেশ

নীলফামারী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

নীলফামারী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেডিকেল কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০২৬-০৮-৩০ ১৮:০৯

সারা দেশ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

২০২৬-০৮-৩০ ১৮:০৭

সারা দেশ

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার হামলার প্রতিবাদ ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন হাজিগঞ্জ বাজার বণিক সমিতি ও অটোরিকশা-ভ্যান শ্রমিকেরা।

২০২৬-০৮-২৭ ২৩:০৪

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারী শিল্পকলা একাডেমীর ‘গানে গানে জুলাই’

২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধারণ করে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে ‘গানে গানে জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০২৬-০৮-০৩ ১৯:৫৭

সারা দেশ

নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই ২০টি হারানো মোবাইল উদ্ধার, ফেরত পেলেন প্রকৃত মালিকরা

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল গঠনের দেড় মাসের মধ্যেই হারানো ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ভুলবশত অন্যের ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।

২০২৬-০৭-২৭ ১৮:৫৬

সারা দেশ

ডিমলায় স্কয়ার ক্লিনিকের গাফিলতিতে প্রসূতির মৃত্যু, অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার

নীলফামারীর ডিমলায় একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসা গাফিলতিতে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা রাবিউল ইসলাম। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শনিবার (১৮ জুলাই) দুপুরে নীলফামারী শহরের একটি সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

২০২৬-০৭-১৮ ১৮:১০

সারা দেশ

নীলফামারীতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

নীলফামারী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

২০২৬-০৬-৩০ ১৮:৪৩

সারা দেশ

নীলফামারী জেলা আইনজীবী সমিতির বাজেট অধিবেশন অনুষ্ঠিত

নীলফামারী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ও নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত বাজেট অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীবের সঞ্চালনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান রিনো।

২০২৬-০৬-২৯ ১৮:১৬

সারা দেশ

নীলফামারী জেলা পরিষদের ৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

নীলফামারী জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম এ বাজেট ঘোষণা করেন।

২০২৬-০৬-২৮ ২০:৩৮

সারা দেশ

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার উপরে

উজান থেকে নেমে আসা ঢলে নীলফামারীর ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২২ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে।

২০২৬-০৬-২৮ ১৯:১৩

সারা দেশ

নীলফামারীতে জমি বিরোধে হামলার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

নীলফামারী সদর উপজেলার চাপড়া সুকানপুকুর এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চাপড়া সুকানপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মুক্তা খাতুন। এছাড়াও নাসরিন বেগম, বড় ভাই আবু তালেব সহ আরও অনেকে বক্তব্য দেন

২০২৬-০৬-২৫ ১৮:০৩

সারা দেশ

নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী সদর উপজেলার যাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ও ক্ষতিগ্রস্ত দোকানদাররা। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে যাদুরহাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন তারা। এতে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ওবায়দুল রহমান বানিয়া, যাদুরহাট বাজার মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছলেমান রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

২০২৬-০৬-১৬ ১৭:৪২

শিক্ষা-ক্যাম্পাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান, চালু হলো নীলফামারী সরকারি কলেজ ক্যান্টিন

শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে চালু হলো নীলফামারী সরকারি কলেজ ক্যান্টিন। বুধবার (১০ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ক্যান্টিনটি চালু করা হয়েছে।

২০২৬-০৬-১০ ১৮:৪৮

সারা দেশ

বিভিএম পদক পেলেন নীলফামারীর জেলা আনসার কমান্ড্যান্ট

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক-২০২৬ (বিভিএম) অর্জন করেছেন নীলফামারী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া। গত ২০ মে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন তারেক রহমান।

২০২৬-০৬-০৯ ১৭:২১