শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার হামলার প্রতিবাদ ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন হাজিগঞ্জ বাজার বণিক সমিতি ও অটোরিকশা-ভ্যান শ্রমিকেরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাজিগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী ও শ্রমিকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন হামলার শিকার ঔষধ ব্যবসায়ী ও শিক্ষক দিপু সিদ্দিকী, হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক এনামুল হক, ব্যবসায়ী মিজানুর রহমান, জিএম সাইফ ও রবিউল ইসলামসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, গত ২১ আগস্ট রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দুর্নীতির দায়ে চাকরিচ্যুত আমিরুল ইসলাম তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে হাজিগঞ্জ বাজারে এসে তয়েজ কাউন্টারের ম্যানেজার জাহাঙ্গীর আলম এবং ঔষধ ব্যবসায়ী ও শিক্ষক দিপু সিদ্দিকীর ওপর হামলা চালান। তাঁদের রক্ষা করতে এগিয়ে আসা ব্যবসায়ীদের ওপরও হামলা করা হয়। পরে স্থানীয় লোকজন আমিরুল ইসলামকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।

বক্তাদের অভিযোগ, আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সমবায় সমিতির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আসছেন এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিচ্ছেন। হামলার ঘটনায় তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলেও পরদিন মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এতে ব্যবসায়ী ও সমবায় সমিতির সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা আমিরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

সারা দেশ

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

প্রায় তিন দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক (২০২৬–২৮) নির্বাচন অ...

২০২৬-০৮-২৭ ২২:৫৭

সাংবাদিক পেটানোর অভিযোগের পর পাল্টা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

সারা দেশ

সাংবাদিক পেটানোর অভিযোগের পর পাল্টা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর ও কয়েকজন সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামা...

২০২৬-০৮-২৭ ২২:৫৬

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বে...

২০২৬-০৮-২৭ ২০:৫৫

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চার মুদি দোকানিকে জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চার মুদি দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মুদি ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার...

২০২৬-০৮-২৭ ২০:৫২

নড়াইল জেলা সম্মেলনে সভাপতি মনিরুল মওলা ও সাধারণ সম্পাদক আবু দারদা মনোনীত

সারা দেশ

নড়াইল জেলা সম্মেলনে সভাপতি মনিরুল মওলা ও সাধারণ সম্পাদক আবু দারদা মনোনীত

"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; দেশ হবে জনতার"এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত...

২০২৬-০৮-২৭ ২০:৫০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

সারা দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে চিন্হিত মাদক কারবারি শিপন রহমান (৩৩)সহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

২০২৬-০৮-২৭ ২০:৪৭