বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সীমান্ত পিলার ৭৮৯/৪-এস থেকে প্রায় ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়। লেবু ইসলাম উত্তর গোমনাতি গ্রামের বশির উদ্দিনের ছেলে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোমনাতি বিওপির ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারী পালানোর চেষ্টা করেন। বিজিবি লেবু ইসলামকে আটক করতে সক্ষম হলেও তাঁর সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যান। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪৬ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডোমার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।