শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী সদর উপজেলার যাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ও ক্ষতিগ্রস্ত দোকানদাররা। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে যাদুরহাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন তারা। এতে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ওবায়দুল রহমান বানিয়া, যাদুরহাট বাজার মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছলেমান রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, যাদুরহাট বাজারের ব্যবসায়ী মো. ওবায়দুল রহমান (বানিয়া) পরিচালিত স্বর্ণ ও কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মালামাল লুট হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও একটি পক্ষ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।
তারা বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্দোষ কাউকে হয়রানি না করারও দাবি জানান বক্তারা।

আরও

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

সারা দেশ

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জ...

২০২৬-০৯-১২ ২০:২৯

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সারা দেশ

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল-২০২৬ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে সরকার। নতুন মূল বেতন কাঠাম...

২০২৬-০৯-১২ ২০:২৭

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

সারা দেশ

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

কুড়িগ্রামে নাব্যতা সংকট কেটে গেলেও চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। গত তিন মাসে নাব্যতা সংকট ও মেরামতের কারণ...

২০২৬-০৯-১২ ২০:২২

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১২ ২০:১০