সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাছরিনের বাবা আব্দুল জব্বার, ভাই আব্দুল গাফফার, বোন জিন্নাত আরাসহ পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রথম স্বামী মারা যাওয়ার পর নাছরিনকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নানের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় জামাইকে পাঁচ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। পরে আরো তিন লাখ টাকা যৌতুক দাবি করে নাছরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।
 

পরিবারের অভিযোগ, গত ২৬ আগস্ট বাবার বাড়ি থেকে আরো তিন লাখ টাকা আনার জন্য নাছরিনকে চাপ দেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। টাকা আনতে অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধর করে হত্যা করা হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করা হয়। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যান।
 

নাছরিনের বাবা আব্দুল জব্বার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।
 

নাছরিনের ভাই আব্দুল গাফফার বলেন, ‘আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আব্দুল মান্নানের পরিবারের সদস্যরা তাঁকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে আমরা ধারণা করছি। যে ঘরে মরদেহ ঝুলছিল, সেই ঘরের ভেতরে আরো একটি দরজা রয়েছে। ওই দরজা ব্যবহার করে তাঁকে ঝুলিয়ে রাখা হয়েছে বলে আমাদের ধারণা।’
 

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা পর্যালোচনা এবং তদন্তে কোনো প্রভাবশালী ব্যক্তি যাতে হস্তক্ষেপ করতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন তাঁরা।
 

সংবাদ সম্মেলনে নাছরিনের ভাই আব্দুল গাফফার, বোন জিন্নাত আরা ও ভগ্নিপতি হাফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘নাছরিনের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা আব্দুল জব্বার বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় জামাতা আব্দুল মান্নান, তাঁর পুত্রবধূ আরিফা বেগম এবং দুই ছেলে আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেনকে আসামি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আসামিরা বাড়িতে নেই। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

আরও

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

সারা দেশ

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশ...

২০২৬-০৯-১৪ ১৭:১৩

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

সারা দেশ

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্...

২০২৬-০৯-১৪ ১৬:৫৬

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

সারা দেশ

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে। তিনি আজ (সোমবার) দুপুর...

২০২৬-০৯-১৪ ১৬:৫৫

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় সেপ্টেম্বর /২০২৬ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ই সেপ্টেম্বর )সকাল...

২০২৬-০৯-১৪ ১৬:৫৪

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

সারা দেশ

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্ব...

২০২৬-০৯-১৪ ১৬:৫২