শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই ২০টি হারানো মোবাইল উদ্ধার, ফেরত পেলেন প্রকৃত মালিকরা

নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই ২০টি হারানো মোবাইল উদ্ধার, ফেরত পেলেন প্রকৃত মালিকরা

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল গঠনের দেড় মাসের মধ্যেই হারানো ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ভুলবশত অন্যের ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন বলেন, অনেকেই মোবাইল ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস হারিয়ে গেলে কিংবা চুরি হলেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন না। ফলে হারানো ডিভাইস উদ্ধারের সুযোগ কমে যায়। এছাড়া ওই ডিভাইস ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত হলে প্রকৃত মালিককেও নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে পারে। তাই এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত থানায় জিডি করার আহ্বান জানান তিনি।
 

তিনি আরও জানান, আধুনিক পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গত ১৩ জুন নীলফামারী জেলা পুলিশের ‘সাইবার সেল’ গঠন করা হয়। প্রতিষ্ঠার মাত্র দেড় মাসের মধ্যেই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় হারানো মোবাইল উদ্ধার, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ভবিষ্যতে এ সেলের কার্যক্রমের আরও ইতিবাচক ফলাফল দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোন ও কষ্টার্জিত অর্থ ফিরে পেয়ে সেবাগ্রহীতারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন।

আরও

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

সারা দেশ

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জ...

২০২৬-০৯-১২ ২০:২৯

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সারা দেশ

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল-২০২৬ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে সরকার। নতুন মূল বেতন কাঠাম...

২০২৬-০৯-১২ ২০:২৭

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

সারা দেশ

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

কুড়িগ্রামে নাব্যতা সংকট কেটে গেলেও চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। গত তিন মাসে নাব্যতা সংকট ও মেরামতের কারণ...

২০২৬-০৯-১২ ২০:২২

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১২ ২০:১০