সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারী জেলা আইনজীবী সমিতির বাজেট অধিবেশন অনুষ্ঠিত

নীলফামারী জেলা আইনজীবী সমিতির বাজেট অধিবেশন অনুষ্ঠিত

নীলফামারী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ও নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত বাজেট অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীবের সঞ্চালনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান রিনো।

প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা।
 

এ সময় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে সম্ভাব্য আয় ধরা হয়েছিল ৩ কোটি ৬ লাখ ৮ হাজার ৬০০ টাকা। তবে প্রকৃত আয় হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৭৬ টাকা। একই অর্থবছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৪০০ টাকা, কিন্তু প্রকৃত ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ১৯ হাজার ৭৫৭ টাকা।
 

বাজেট উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রস্তাবিত বাজেট নিয়ে আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা দেন সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী।
 

জেলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন,"আইনজীবীরা বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী আইনজীবী সমিতি গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রস্তাবিত এই বাজেট সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"
 

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী বলেন,"এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে সমিতির আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আইনজীবীদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবসম্মত ও অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন করা হয়েছে।"
 

বাজেট অধিবেশন শেষে নবীন আইনজীবী এবং হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও আইনজীবী সমিতির নতুন ওয়েব সাইটের উদ্বোধন করা হয়।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনেন ইমাম সোহেল, লাইব্রেরি সম্পাদক আনিছুর রহমান আজাদ, ধর্ম ও সংস্কৃতি সম্পাদক হুজুর আলীসহ সমিতির অন্যান্য আইনজীবীরা।

আরও

গ্যাস সরবরাহ বাড়লেও কাটছে না সংকট, সামনে আরও শঙ্কা

সারা দেশ

গ্যাস সরবরাহ বাড়লেও কাটছে না সংকট, সামনে আরও শঙ্কা

টানা ৫৭ দিনের গ্যাস সংকটের পর দেশে সরবরাহ আগের অবস্থায় ফেরার ইঙ্গিত দিয়েছে পেট্রোবাংলা। বর্তমানে দৈনিক প্রায় ২ হাজার ৩৫০...

২০২৬-০৯-১৩ ২১:০০

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

সারা দেশ

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

বাংলাদেশে নারীদের প্রকৃত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন...

২০২৬-০৯-১৩ ২০:৫৭

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

সারা দেশ

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল একটি গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল গবেষক। দেশটির বিশেষ অর্থনৈতিক...

২০২৬-০৯-১৩ ২০:৫৪

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

সারা দেশ

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সঙ্গে লড়াইয়ে গত এক মাসে ৫০০-এর বেশি সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজ...

২০২৬-০৯-১৩ ২০:৪৭

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

সারা দেশ

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেব...

২০২৬-০৯-১৩ ২০:৩৪

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় চিকিৎসকের সনদ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দেওয়ার অভিযোগে নিশিত ঘোষ (৪৯) নামে এ...

২০২৬-০৯-১৩ ২০:২৮