শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারী জেলা পরিষদের ৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

নীলফামারী জেলা পরিষদের ৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

নীলফামারী জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম এ বাজেট ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, জেলা জজ কোর্টের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মামুন উর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
বাজেট ঘোষণা শেষে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, প্রণীত বাজেটে জেলার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে। 
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জেলার মানুষের প্রত্যাশা পূরণে জেলা পরিষদ কাজ করবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে টেকসই উন্নয়ন নিশ্চিত করাও এ বাজেটের অন্যতম লক্ষ্য।

আরও

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

সারা দেশ

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জ...

২০২৬-০৯-১২ ২০:২৯

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সারা দেশ

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল-২০২৬ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে সরকার। নতুন মূল বেতন কাঠাম...

২০২৬-০৯-১২ ২০:২৭

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

সারা দেশ

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

কুড়িগ্রামে নাব্যতা সংকট কেটে গেলেও চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। গত তিন মাসে নাব্যতা সংকট ও মেরামতের কারণ...

২০২৬-০৯-১২ ২০:২২

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১২ ২০:১০