রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮৭

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮৭

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ১০০ জন এবং বিভিন্ন অপরাধে ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৪৫ হাজার ১২৬ পিস ইয়াবা, ৪১ লিটার চোলাই মদ, ২৭ কেজি ৯০৩ গ্রাম গাঁজা, ১২০ বোতল বিদেশি মদ ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ডিআইজি জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০০ জনের মধ্যে ২৮ জন মাদক কারবারি, দু’জন মাদক বহনকারী এবং ৯৮ জন মাদকসেবী রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত ও অন্যান্য মামলাও রয়েছে।

এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৯ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসব ঘটনায় ২৭ টি মাদক মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় আরও ৩৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ১০৮ জন, পূর্বের মামলায় ৪৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দু’জন, ১৫১ ধারাসহ অন্যান্য ধারায় ৬০ জন, পরোয়ানামূলে ১২২ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।

আরও

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

সারা দেশ

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জ...

২০২৬-০৯-১২ ২০:২৯

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সারা দেশ

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল-২০২৬ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে সরকার। নতুন মূল বেতন কাঠাম...

২০২৬-০৯-১২ ২০:২৭

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

সারা দেশ

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

কুড়িগ্রামে নাব্যতা সংকট কেটে গেলেও চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। গত তিন মাসে নাব্যতা সংকট ও মেরামতের কারণ...

২০২৬-০৯-১২ ২০:২২

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১২ ২০:১০

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

সারা দেশ

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

ফেনী সদর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস "দলিল লেখক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বিপু...

২০২৬-০৯-১২ ২০:০৯