শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

ফেনী সদর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস "দলিল লেখক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জহিরুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আইয়ুব আনসারী ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রবিউল হোসাইন।

ভোটগ্রহণ শেষে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোলেমান। তিনি বলেন, সকাল থেকে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ফলাফল বিবরণী মতে, সভাপতি পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাতা প্রতীকের মো. জহিরুল হক। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে মুহাম্মদ আবু আইয়ুব আনসারী (শামীম আনসারী) ৫৭ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বি শহীদ উল্যাহ আম প্রতীকে ১২ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মোরগ প্রতীক নিয়ে রবিউল হোসাইন ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন ৩২ ভোট।

সমিতি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৯ সালে ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিস দলিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে নির্বাচন হওয়ার কথা থাকলেও বিনাভোটেই এই সমিতির দখলে নেয় আওয়ামী লীগের একটি চক্র। অবশেষে ১৭ বছর পর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে ৩ বছরের জন্য প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায় দলিল লিখকরা।

আরও

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

সারা দেশ

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জ...

২০২৬-০৯-১২ ২০:২৯

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সারা দেশ

নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ, আসছে ৭ এসআরও

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল-২০২৬ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোচ্ছে সরকার। নতুন মূল বেতন কাঠাম...

২০২৬-০৯-১২ ২০:২৭

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

সারা দেশ

চিলমারী নৌবন্দর ফেরিশূন্য, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

কুড়িগ্রামে নাব্যতা সংকট কেটে গেলেও চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়নি। গত তিন মাসে নাব্যতা সংকট ও মেরামতের কারণ...

২০২৬-০৯-১২ ২০:২২

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পাংশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১২ ২০:১০