সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

জেলা রিপোর্টার, ফেনী

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্যবহৃত সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফেনীর মহিপাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

২০২৬-১০-০৫ ১৯:১৭

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্তার মোড়ের প্রায় ৩শ মিটার রাস্তার পিচঢালা ও কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হওয়ায় উক্ত সড়কে যাতায়াত এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে।

২০২৬-১০-০৩ ১৮:২০

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এতে দেশের উন্নয়নের ব্যহত হলে তার দায়ভারও তাদের রিতে হবে। বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর।

২০২৬-১০-০১ ১৯:৩০

সারা দেশ

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। একনেকে প্রকল্প অনুমোদনের সময় আমাদের টেকনিশিয়ানরা সংশ্লিষ্ট প্রকল্পটি কতটুকু টেকসই হবে বা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে চুল-ছেঁড়া বিশ্লেষণ করেন।

২০২৬-০৯-২৮ ২০:১৭

সারা দেশ

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

ফেনী শহর ব্যবসায়ী সমিতির আওতাধীন ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে বিজয়ী আবদুল কাদের ও সাধারন সম্পাদক পদে বিজয়ী আমির উদ্দিন ভূঞা নেতৃত্বাধীন প্যানেল ফুটবল প্রতীকের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে।

২০২৬-০৯-২৮ ২০:১৬

সারা দেশ

ফেনীতে সড়ক উন্নয়ন কাজে চাঁদা দাবির সত্যতা পায়নি বিএনপির তদন্ত কমিটি

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর সোমবারিয়া বাজার এলাকায় এলজিইডি’র গ্রামীণ সড়ক উন্নয়ন কাজে চাঁদাদাবীর ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর পর এবার সরেজমিন পরিদর্শন করেছেন বিএনপি নেতারা।

২০২৬-০৯-২৬ ১৯:২৪

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্দ।

২০২৬-০৯-২২ ২০:৩৬

সারা দেশ

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর উন্নয়ন কর্মসূচিতে অংশ গ্রহণ করতে নেপাল সফরে

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারী এক আদেশে নেপালে চার দিনের সক্ষমতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নিতে নেপালের কাঠমুন্ডু সফরে গেছেন।

২০২৬-০৯-২১ ২২:২০

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে ফেনী জেলা যুবদলের জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সবাই সচেতন হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী জেলা যুবদলের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২০২৬-০৯-১৫ ২১:০১

সারা দেশ

লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ: ফেনীতে পরিবেশমন্ত্রী মিন্টু

জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলার হার বাড়লে বাংলাদেশের পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি লবণাক্ততার ঝুঁকি বাড়বে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

২০২৬-০৯-১৪ ১৯:৪১

সারা দেশ

শেখ হাসিনার পুলিশ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে - ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার ১৭ বছর শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফেনীর হারুন উর রশিদের মতো গ্রামে গ্রামে শতশত বিএনপি নেতাকর্মীরা শহীদ হয়েছে। কারো লাশ নদীর দ্বারে কারো লাশ পুকুর পাড়ে ফেলে রেখেছে বলে মন্তব্য করেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

২০২৬-০৯-১৩ ১৮:১০

সারা দেশ

১৭ বছর পর ফেনী সদর দলিল লেখক সমিতির নির্বাচন : জহির সভাপতি, শামীম সম্পাদক

ফেনী সদর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস "দলিল লেখক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জহিরুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আইয়ুব আনসারী ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রবিউল হোসাইন।

২০২৬-০৯-১২ ২০:০৯

সারা দেশ

চাঁদাবাজি ও অপহরণের দায়ে ফেনীতে কৃষক দল সভাপতি বহিষ্কৃত

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

২০২৬-০৯-০৯ ১৯:০৫

সারা দেশ

পরশুরামে বাড়িতে মিলল ভারতীয় শাড়ি-কাপড়ের বড় চালান

ফেনীর পরশুরামে সীমান্তঘেঁষা এই জনপদে চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতার মধ্যেই ভারতীয় শাড়ি ও কাপড়ের বড় একটি চালান জব্দ করা হয়েছে।

২০২৬-০৯-০৯ ১৭:৫৩

সারা দেশ

ফেনীতে রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত

ফেনীতে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (৭সেপ্টেম্বর) পর্যন্ত ফেনীতে ৩১৭ জন ব্যক্তির ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। অন্যদিকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল ১২১ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শহরের মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ারের ব্যবসায়ী গোলাম সারওয়ার টিপু নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

২০২৬-০৯-০৯ ১৫:০৭

সারা দেশ

মেশিনে জড়িয়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু

ফেনী শহরের মুক্তবাজার এলাকায় হলুদ-মরিচ গুঁড়া করার মেশিনে জড়িয়ে নুরুল ইসলাম নামের এক মিল মালিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

২০২৬-০৯-০৭ ১৮:২৪

সারা দেশ

ফেনীতে মাদকসহ গ্রেপ্তার ৩ জনের ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

ফেনী রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

২০২৬-০৯-০৬ ২১:৫৫

রাজনীতি

‘ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি’: ফেনীতে ডা. শফিকুর

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশবাসী ভালো নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। ছয় মাস হয়েছে গণহত্যার একটা বিচারেরও অগ্রগতি নেই। প্রথম দিন থেকে এ সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নাই। আমাদের ওপর অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়েছে। আমরা কোনো দাদার বাড়ি, পিসির বাড়ি চলে যাইনি।’

২০২৬-০৯-০৫ ১৯:৪৯

সারা দেশ

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনীর সীমান্ত বেষ্টিত তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা।

২০২৬-০৯-০৫ ১৮:২৬

সারা দেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ জেলা ফেনীতে ‘ঠিকানাহীন’ বিএনপি

দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকায় বাসা-বাড়িতে পরিচালিত হতো দলীয় কার্যক্রম। জাতীয় ও দলীয় দিবসও পালন হয়েছে নিরবে-নিবৃত্তে। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলেও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ জেলায় স্থায়ী ঠিকানা পায়নি দলটির নেতাকর্মীরা। এনিয়ে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। অবশ্য জেলা নেতারা বলছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও মূল ক্ষমতায় রয়েছেন মন্ত্রী-এমপিরা। ফলে যাদের শ্রমঘামে তারা মন্ত্রী হয়েছেন তাদের জন্য ঠিকানা (অফিস) তৈরির দায়িত্বও তাঁদের।

২০২৬-০৯-০১ ১৬:১৭

সারা দেশ

ফেনী পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বিদায় সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে ফেনী পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-৩১ ২০:৫৩

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

২০২৬-০৮-৩১ ১৯:৫৪

সারা দেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউনিট।

২০২৬-০৮-৩০ ২০:১৮

সারা দেশ

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম

বিএনপি ছয় মাসে দুঃখজনকভাবে অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে এবং বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

২০২৬-০৮-২৭ ২০:৪২

সারা দেশ

ফেনী সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি ফেনী ব্যাটালিয়ন। বুধবার (২৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

২০২৬-০৮-২৬ ১৯:২১

সারা দেশ

ফেনীতে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া

পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত ফেনী জেলা কমিটির উদ্যোগে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২০২৬-০৮-২৬ ১৫:১০

সারা দেশ

বাঁশখালীতে মাছের ঘের দখলে জিল্লুর হত্যা: ফেনী থেকে ৪ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে বহুল আলোচিত জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

২০২৬-০৮-২৬ ১৪:৩০

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে নয়ন নামে পিক-আপের চালককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বাবুল ও সেলিম নামে ২ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-২৫ ১৭:৪৪

সারা দেশ

ফেনীতে পানি সম্পদ মন্ত্রী এ্যানিভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দূর্ণীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং চ্যালেঞ্জ। দুর্নীতির যেটা দীর্ঘদিনের একটা ট্রেন্ড ছিল। এই ব্যাপারে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জ হাতে নিয়েছি। তবে জিরো টলারেন্স এটি বলতে পারবো না। তিনি মঙ্গলবার ২৫ (আগষ্ট) দুপুরে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা বলেন।

২০২৬-০৮-২৫ ১৬:৩১

সারা দেশ

ফেনীতে সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

নিজ জেলা ফেনীতে নাট্যচার্য সেলিম আল দীনের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ আগষ্ট) শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে নানা আয়োজন করা হয় ।

২০২৬-০৮-২২ ২০:১৪

সারা দেশ

ফেনীতে চট্রগ্ৰাম অভিমূখে লংমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা

গনভোটের রায় বাস্তবায়ন সহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ বাস্তবায়ন কমিটির এক সভা শনিবার (২২ আগষ্ট) ফেনী শহরের দারুল ইসলাম ভবনে অনুষ্ঠিত হয়।

২০২৬-০৮-২২ ১৯:৩৩

সারা দেশ

১৮ কেজি গাঁজাসহ ফেনীতে র‍্যাবের জালে গ্রেপ্তার হল কক্সবাজারের দুই মাদক কারবারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) অভিযানে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কক্সবাজারের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগষ্ট) দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।​

২০২৬-০৮-২২ ১৮:৪৯

সারা দেশ

ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে ১২ শহীদের নামে বৃক্ষরোপণ, ছায়া ছড়াবে ১২টি জীবনবৃক্ষ

ইটের স্তূপ আর শহুরে ব্যস্ততার মাঝে এক টুকরো সবুজ বেঁচে থাকার বার্তা নিয়ে দাঁড়িয়ে থাকবে তারা। রক্ত দিয়ে দেশকে ভালোবেসে যাওয়া ফেনীর ১২ জন বীর শহীদের স্মরণে রোপণ করা হলো ১২টি জীবনবৃক্ষ। জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী এই শহীদদের স্মৃতি অম্লান রাখতে এবং শহরের মানুষকে একটু স্বস্তির ছায়া দিতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে ফেনী পৌর স্বেচ্ছাসেবক দল।

২০২৬-০৮-২০ ১৯:৩৪

সারা দেশ

ফেনীতে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, সালিশের চেষ্টাকালে গ্রেপ্তার ৩

ফেনীর ছাগলনাইয়ায় আর্থিক সহায়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বরেরা সালিশ বসিয়ে অভিযুক্তদের জরিমানাও করেন। তবে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২৬-০৮-১৮ ২০:৪৬

সারা দেশ

ফেনীর ছনুয়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় জামায়াতের মানবিক সহায়তা

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় ফেনী জেলা জামায়াতের মানবিক সহায়তা।

২০২৬-০৮-১৮ ২০:৪৫

সারা দেশ

ফেনী সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে বিজিবি

ফেনী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি ভারতীয় UV সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২০২৬-০৮-১৮ ১৭:৪৬

সারা দেশ

ফেনীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

ফেনী শহরতলীর লালপোল বেদেপল্লী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে মাদকসহ আটক পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।​সোমবার (১৭ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফেনীর উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে লালপোল বেদেপল্লীর পশ্চিম পাশে এ অভিযান পরিচালিত হয়।

২০২৬-০৮-১৭ ১৯:৩৯

সারা দেশ

ফেনী সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা। ১৭ আগস্ট সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এসব তথ্য জানায়।​রোববার দিনভর ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

২০২৬-০৮-১৭ ১৯:৩৮

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় আঞ্জুমানের সহায়তায় নতুন ঘর পেয়ে আপ্লূত পারভীন

ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’-এর ফেনী জেলা শাখার সহায়তায় একটি নতুন ঘর পেয়েছেন পারভীন আক্তার নামে এক অসহায় নারী।

২০২৬-০৮-১৫ ১৮:০৬

সারা দেশ

ফেনীতে আ.লীগ নেতা এখন শিক্ষক বদলী ও মুক্তিযোদ্ধা কমিটির দায়িত্বে: ক্ষোভ ও বিতর্কের ঝড়

সরকারি সিদ্ধান্ত ও রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা করে জেলা পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কমিটিতে বিতর্কিত ব্যক্তি ও নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাদের পুনর্বাসনের অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফেনীতে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর ফেনী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল মোতালেবকে সম্প্রতি দু’টি অতি সংবেদনশীল জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করার খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

২০২৬-০৮-১৩ ১৯:৫২

সারা দেশ

চাঁদা দাবির অডিও ভাইরাল, সাড়ে চার মাস পর সেই ছাত্রদল নেতা পুনর্বহাল

চাঁদা দাবির অডিও ভাইরালের অভিযোগে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে তাঁকে নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।

২০২৬-০৮-১২ ১৫:০৫

সারা দেশ

ক্রয় ভাউচার নেই ও অনুমোদনহীন পণ্য বিক্রি ফেনীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী শহরের বড় বাজার ও তাকিয়া রোড পাইকারি বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং সুগন্ধি চালের মজুত, সরবরাহ ও ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয় ভাউচার দেখাতে না পারায় ও অনুমোদনহীন পণ্য বিক্রি করার অপরাধে মঙ্গলবার (১১ আগষ্ট) দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।​অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

২০২৬-০৮-১১ ২০:৪১

সারা দেশ

ফেনী সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

ফেনীর সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১১আগষ্ট) বিজিবির ফেনী ব্যাটালিয়ন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২৬-০৮-১১ ১৯:৪৪

সারা দেশ

ফেনীতে পৌর কৃষক দলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেনী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৮-১০ ২০:৫৩

সারা দেশ

ফেনী কলেজের শিক্ষক পরিষদ কক্ষে ছাত্রদলের বর্ধিত সভা!

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বর্ধিত সভা রবিবার (০৯ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হওয়ায় সর্বত্র সমালোচনার ঝড় বইছে।

২০২৬-০৮-০৯ ২১:২৫

সারা দেশ

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

ফেনী সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ আগস্ট) জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

২০২৬-০৮-০৮ ১৯:২০

সারা দেশ

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি, চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় একাধিক ডাকাতি, চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল আমিন ওরফে ‘গুন্ডা রনি’কে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ছাগলনাইয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

২০২৬-০৮-০৮ ১৯:১৭

সারা দেশ

‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব’- ফেনীতে সমাবেশে আল্লামা মামুনুল হক

জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, "বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই দেশ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। ৭০ শতাংশ মানুষের গণরায়কে উপেক্ষা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সে কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।"

২০২৬-০৮-০৬ ২০:২২

সারা দেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের ভূতুড়ে বিল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

২০২৬-০৮-০৬ ১৮:৪৫

সারা দেশ

প্রাণ গেল অটোরিকশা চালকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ​ফেনীর ছাগলনাইয়ায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।

২০২৬-০৮-০৬ ১৮:১৩

সারা দেশ

ফেনীতে ৯০ লাখ টাকার ভারতীয় মালামাল ও মাদক জব্দ করেছে বিজিবি

ফেনী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।​বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজিবি ফেনী ব্যাটালিয়ন পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

২০২৬-০৮-০৬ ১৮:১১

সারা দেশ

ফেনীতে বিজয় মঞ্চের উদ্যোগে ‘৩৬ জুলাই বিজয়ের দৌড়’

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে স্মরণীয় করে রাখতে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ‘৩৬ জুলাই বিজয়ের দৌড়’। তরুণদের সংগঠন ‘বিজয় মঞ্চ’-এর উদ্যোগে বুধবার (৫ আগস্ট) এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। বিজয়ের দৌড় এর শুভ উদ্বোধন করেন শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের গর্বিত পিতা নেছার আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।

২০২৬-০৮-০৫ ১৬:২০

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে খানাখন্দ যাত্রীদের চরম দুর্ভোগ, পণ্য পরিবহনে ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের দৈর্ঘ্য আনুমানিক ২৭ কিলোমিটার। এটি মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেকশন, যা ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার যোগাযোগের মূল পথ হিসেবে ব্যবহৃত হয়।

২০২৬-০৮-০৪ ২০:৪৯

সারা দেশ

পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে আঁতাতের অভিযোগফেনীতে এসপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের আঁতাতের অভিযোগ তুলে ফেনীতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

২০২৬-০৮-০৩ ২০:১১

সারা দেশ

ফেনীর রামপুর এলাকায় বাসে মিললো ৩০ কেজি গাঁজা ধরা পড়লো মাদক কারবারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।

২০২৬-০৮-০৩ ১৮:১৬

সারা দেশ

ফেনীতে আল আকসা হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি গঠন

​ফেনী শহরের আল আকসা হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

২০২৬-০৮-০৩ ১৮:০৭

সারা দেশ

ফেনীতে র‌্যাবের পৃথক অভিযান: বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার ২

ফেনীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসব ঘটনায় এক নারীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২৬-০৭-২৯ ২০:১২

সারা দেশ

ফেনী জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগেদাউদপোল থেকে লেমুয়া ব্রিজ পর্যন্ত অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের কার্যক্রম পরিদর্শন

ফেনী জেলা প্রশাসন ও ফেনী পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে দাউদপোল থেকে লেমুয়া ব্রিজ পর্যন্ত চলমান অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের কার্যক্রম মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯) জুলাই দুইদিন সশরীরে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম।

২০২৬-০৭-২৯ ১৯:০২

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়লো তরুণ

ফেনীর দাগনভূঞা উপজেলায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন পারভেজ (২৭) নামের এক তরুণকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার রাতে উপজেলার ইয়ারপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার পারভেজ ইয়ারপুর গ্রামের সুলতান মিয়ার বাড়ির খলিল উল্লাহ খোকনের ছেলে।

২০২৬-০৭-২৯ ১৪:০৩

সারা দেশ

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ ও ক্ষতিকর পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পলিথিন বিক্রি ও মজুতের দায়ে চার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২০২৬-০৭-২৮ ১৮:৫৭

সারা দেশ

পিএফজি নাগরিক সংলাপ : শান্তিপূর্ণ দাগনভূঞা গড়তে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সহাবস্থানের পরিবেশ তৈরি করে একটি শান্তিপূর্ণ দাগনভূঞা গড়ার কথা ব্যক্ত করেছেন বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁরা বলেন, রাজনীতি হবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল। এই সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে পারলে দাগনভূঞাসহ সমগ্র ফেনীবাসী স্বস্তি পাবে।

২০২৬-০৭-২৭ ১৮:২২

সারা দেশ

ফেনীতে জুলাই শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্টার লাইন স্প্রাউট চ্যাম্পিয়ন

​​​ফেনীতে ‘জুলাই শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শিরোপা জয় করেছে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল। ফাইনালে তারা ১-০ গোলে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুলকে পরাজিত করে।

২০২৬-০৭-২৬ ২৩:০৩

সারা দেশ

ফেনী চেম্বারের নবনির্বাচিত কমিটিকে ফেনী সমিতি যুক্তরাষ্ট্রের সংবর্ধনা

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে ফেনী সমিতি যুক্তরাষ্ট্র শাখা।

২০২৬-০৭-২৬ ২০:৩০

সারা দেশ

ফেনীতে জুলাই শহীদ ওয়াসিম আকরামের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের স্মরণে "ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ফেনী শহরের তৃপ্তি পার্কের টার্ফে ওয়ার্ল্ডক্লাস ইউনাইটেড ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

২০২৬-০৭-২৫ ২৩:৩৪

সারা দেশ

ছাগলনাইয়ায় বালু ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

ফেনীর ছাগলনাইয়ায় বালু ব্যবসার হিসাব-নিকাশ ও পাওনা টাকা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির এক নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

২০২৬-০৭-২৫ ২৩:৩০

সারা দেশ

ফেনীতে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে রেইন কোট বিতরণ : বৃষ্টির মধ্যেও সেবা অব্যাহত থাকবে

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় যাতে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম কোনো ভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে ফেনী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে মঙ্গলবার (২১ জুলাই) রেইন কোট বিতরণ করা হয়েছে।

২০২৬-০৭-২১ ২০:১৮

সারা দেশ

নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদনঃ ফেনীর হেরিটেজ লাউঞ্জ ও কুটুমবাড়ী রেস্তোরাঁকে জরিমানা

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও কেমিক্যল দিয়ে খাদ্য উৎপাদন করার অপরাধে হেরিটেজ লাউঞ্জ ও কুঁটুম বাড়ী রেস্তোরাঁ কে ২১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

২০২৬-০৭-২১ ২০:১৫

সারা দেশ

ফেনীর রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন: নিরাপত্তা ও নজরদারিতে নতুন মাত্রা

ফেনী শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

২০২৬-০৭-১৯ ২২:১৪

সারা দেশ

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড ফেনীর সোনাগাজীর ৩৫ পরিবার, কোটি টাকার ক্ষতি

ফেনীর সোনাগাজীতে মাত্র ৪০ সেকেন্ডের এক আকস্মিক টর্নেডোর তাণ্ডবে ৩৫টি পরিবার লন্ডভন্ড হয়ে গেছে। রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ ধেয়ে আসা এই ঝড়ে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২০২৬-০৭-১৯ ২০:৫৮

সারা দেশ

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনীতে জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে দীর্ঘদিনের জমাটবদ্ধ পানি নিষ্কাশন ও টেকসই ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

২০২৬-০৭-১৯ ১৮:১০

সারা দেশ

পরিবারতন্ত্র নয়, যোগ্যতার ভিত্তিতে নারী নেতৃত্বের দাবি

ফেনীতে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় ‘আসন্ন স্থানীয় নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব: প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-১৮ ২০:০৫

সারা দেশ

ফেনীর দাগনভূঞার কেরোনিয়া মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থী এতিম শিশুদের নিয়ে ‘ফল উৎসব’

ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী কেরোনিয়া তা'লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-১৪ ২২:৪৩

সারা দেশ

ফেনীতে পরিবেশ দূষণ ও ফসলি জমির ক্ষতি : ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা ও ফসলি জমির উপরি ভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে নষ্ট করার অপরাধে ফেনীর ছাগলনাইয়া উপজেলার তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২০২৬-০৭-১৩ ১৮:২৫

সারা দেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফেনী সার্কেলের উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

২০২৬-০৭-১২ ১৯:৪৩

সারা দেশ

ফুলগাজীতে স্থানীয়দের ধাওয়া, ২০ গাইট ভারতীয় কাপড়সহ পিকআপ জব্দ; পালাল চালক-হেলপার

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে স্থানীয় জনগণের তৎপরতায় বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কাপড় বোঝাই একটি পিকআপ ভ্যান ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পরিস্থিতির বেগতিক দেখে কাপড়ের চালানের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্স, পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

২০২৬-০৭-১২ ১৭:১০

সারা দেশ

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, ফেনী জায়ান্ট স্ক্রিন প্রাঙ্গণে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই মহাজয়ে আনন্দের জোয়ারে ভেসেছে ফেনী শহরের শত শত ফুটবলপ্রেমী। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ‘মেসি... মেসি...’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর।

২০২৬-০৭-১২ ১৭:০৮

সারা দেশ

ফেনীতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ২২৪ আশ্রয়কেন্দ্র

ফেনীতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন উপজেলায় ২২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণসামগ্রী, উদ্ধার সরঞ্জাম ও নৌযান মজুত করা হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৬-০৭-১১ ২২:৩৭

সারা দেশ

ফেনীতে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-১১ ২০:১১

সারা দেশ

সেনাবাহিনী দিয়ে মুহুরী-কহুয়া নদীর বাঁধ বাস্তবায়নের দাবিতে ফেনীতে মানববন্ধন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদিত ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

২০২৬-০৭-১১ ২০:০৫

সারা দেশ

ফেনীতে ‘ডিপার্টমেন্টাল স্টোরে'র সামনে থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১

ডিপার্টমেন্টাল স্টোরের সামনে চলছিল রমরমা বিদেশি মদ ও বিয়ারের কারবার। কিন্তু শেষ রক্ষা হলো না। ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) চোখ ফাঁকি দিতে ব্যর্থ হয়ে অবশেষে বিপুল পরিমাণ মাদকসহ ধরা পড়েছেন এক কারবারি।

২০২৬-০৭-০৯ ১৮:১৬

সারা দেশ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও ১ জনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। আজ ৫ জুলাই রোববার বিকালে মামলার যাবতীয় কার্যক্রম শেষে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

২০২৬-০৭-০৫ ২০:০৬

সারা দেশ

ফেনীর ছাগলানাইয়ায় প্রাইভেটকার থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

প্রাইভেটকার তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৫ জুলাই) দুপুরের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ বাজার থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক নুরুল আমিন সিদ্দিকী (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মেহেদী নগরের বাসিন্দা।

২০২৬-০৭-০৫ ১৯:৫৫

সারা দেশ

ফেনীর অপহৃত চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ।

২০২৬-০৬-৩০ ২৩:৫১

সারা দেশ

ফেনীতে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে অ্যাডভোকেট হাফেজ আহম্মদের দাফন

ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহাম্মদকে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' দিয়ে দাফন সম্পন্ন হয়েছে।

২০২৬-০৬-৩০ ২৩:৪১

সারা দেশ

সোনাগাজীতে ৩ শতাধিক কৃষককে আমন ধানের বীজ দিলো ফেনী জেলা কৃষক দল

ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৩ শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

২০২৬-০৬-৩০ ২২:৫২

সারা দেশ

বীর মুক্তিযোদ্ধা ও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ আর নেই

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহম্মদ (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২০২৬-০৬-৩০ ১৮:১০

সারা দেশ

ফেনীর ফুলগাজীতে ঋণের টাকা শোধ করতে মামীকে হত্যা করে ভাগনে আরিফ, ৫০ ঘণ্টার মধ্যে গ্রেফতার

ফেনীর ফুলগাজীতে চাঞ্চল্যকর কুয়েত প্রবাসী বিবি কুলসুম কাজল হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও একমাত্র হত্যাকারীকে ঘটনার মাত্র ৫০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতারকৃত আসামির নাম মো. আরিফুল ইসলাম। সে নিহতের দুঃসম্পর্কের ভাগনে। মূলত ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে মামীর ঘরে ডাকাতি করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় সে।

২০২৬-০৬-২৯ ১৮:২৮

সারা দেশ

সর্বোচ্চ ভোট পেয়ে ফেনী চেম্বারের পরিচালক নির্বাচিত হলেন হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন

সর্বোচ্চ ভোট পেয়ে ফেনী চেম্বারের পরিচালক নির্বাচিত হলেন হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন ফেনীর ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন সর্বোচ্চ ভোট পেয়ে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক (ডিরেক্টর) নির্বাচিত হয়েছেন। জেলার ব্যবসায়ী সমাজের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি সাধারণ ভোটারদের প্যানেলে এই গৌরবময় সাফল্য অর্জন করেন।

২০২৬-০৬-২৮ ১৭:৩৪

সারা দেশ

ফেনী চেম্বারের নির্বাচন : সম্মিলিত পরিষদের ২২ ও গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২ জন বিজয়ী

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের হারুন-সাব্বির প্যানেল। নির্বাচনে ২৪টি পদের মধ্যে সভাপতি, সিনিয়র ও জুনিয়র সহ সভাপতির পদসহ ২২টিতে জয় পেয়েছে এ প্যানেল। অপরদিকে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে জয় পেয়েছে দুটি পদে।

২০২৬-০৬-২৭ ২৩:৫৬

সারা দেশ

ফেনীতে বিল্ডিং কোর্ড অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ, তদন্ত করছে ফেনী পৌরসভা

ফেনী শহরের ব্যস্ততম এলাকা ডাক্তার পাড়ায় বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে। মো: ইয়াসিন আরিফ নামের এক বাসিন্দা এলাকাবাসীর পক্ষে ফেনী পৌরসভার কর্তৃপক্ষের নিকট এ অভিযোগ করেন।

২০২৬-০৬-২৫ ১৯:২৭

সারা দেশ

ফেনীতে বাবার চালানো ট্রাকেই ঝরে গেল কিশোর ছেলে হেলপারের প্রাণ, নিহত পথচারীও

ফেনীতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের হেলপার ও এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পাম্প সংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২০২৬-০৬-২৪ ১৮:১৬

সারা দেশ

প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে ব্যক্তিগত সংবাদ সম্মেলন, প্রশ্নের মুখে পালালেন আলমগীর!

ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল-মুহুরীগঞ্জ এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি ও বালু লুটের সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার (২৩ জুন) বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আলমগীর সিদ্দিকী নামের বিএনপির এক নেতা।

২০২৬-০৬-২৩ ২৩:৪৪

সারা দেশ

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৪টি মামলায় জরিমানা

ফেনীর দাগনভূঞা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৪টি মামলায় ৩১ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

২০২৬-০৬-২৩ ২২:২৪

সারা দেশ

আওয়ামী লীগের করা গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ

আওয়ামী লীগের করা গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২০২৬-০৬-২৩ ২০:২৪

আইন-আদালত

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

২০২৬-০৬-২৩ ১৯:৫১

সারা দেশ

ফেনীতে জুলাই শহীদ সবুজ হত্যা মামলার সাক্ষগ্রহণ শুরু, আসামীদের সর্বোচ্চ শাস্তি দাবি বাদীর

ফেনীর মহিপালে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টমটম চালক মো. সবুজ হত্যা মামলার সাক্ষগ্রহণ শুরু হয়েছে।

২০২৬-০৬-২৩ ১৯:১০

সারা দেশ

কুমিল্লায় ছিনতাই হওয়া মালবোঝাই ট্রাক ফেনীতে উদ্ধার, আহত চালক-হেলপার উদ্ধার, আটক ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছিনতাই হওয়া একটি মালবোঝাই ট্রাক ফেনী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক মো. শাহাদাত আলী (৪৫) ও হেলপার মো. ইদ্রিস আলী (৪৫) কে আহত অবস্থায় উদ্ধার এবং ছিনতাইকারী দলের সদস্য জীবন (২১) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার (২১ জুন) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে মৌলভী বাজারের শ্রীমঙ্গলে যাওয়ার পথে মুদি মালামাল বোঝাই একটি ট্রাক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকায় ছিনতাইকারী দলের কবলে পড়ে। এসময় অপর পিকআপে থাকা ১০-১১ জনের একটি ছিনতাইকারী দল ট্রাকটিকে চাপ দিয়ে থামিয়ে ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে মারধর করে চালক ও হেলপারকে মহাসড়কের পাশে ফেলে দেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে চট্টগ্রামের দিকে চলে যেতে থাকলে অপর ট্রাক চালক বিষয়টি সন্দেহ করে ট্রাকের মালিককে অবহিত করে। পরে ট্রাকের মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি উদ্ধারে কার্যক্রম শুরু করে।

২০২৬-০৬-২১ ২৩:৩৭

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৯ কিশোর

ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেয়েছেন ৯জন শিশু-কিশোর। একইসঙ্গে ১০টি সূরা মুখস্থ ও মাসালা মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪১জন পেয়েছেন শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।

২০২৬-০৬-২০ ২১:৪১

সারা দেশ

ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনী প্রচারণা শুরু, এবারের নির্বাচনে ২২ পদে লড়ছেন ৩৩ প্রার্থী

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

২০২৬-০৬-২০ ২১:১৫

সারা দেশ

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

২০২৬-০৬-২০ ১৯:২০

সারা দেশ

ফেনীর যুবকের সাথে ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে নীলফামারীর তরুণীর অবস্থান

ফেনীর সোনাগাজীতে ফেসবুকে প্রেমের সূত্র ধরে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন নীলফামারি জেলার ২২ বছর বয়সী এক তরুণী। ১৬ জুন রাত ১১টা থেকে ওই তরুণী ওই যুবকের বাড়িতে ঘরের সামনে অবস্থান করছেন। এ দিকে ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছেন ওই যুবক ও তার পরিবারের সদস্যরা। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়িতে এ ঘটনা ঘটেছে। তরুণীকে পাহারা দিচ্ছেন ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রাকিব নামের এক যুবক। পুলিশ বলছে তাকে সরানোর জন্য ঘটনাস্থলে পুলিশ গেলে সে বিয়ে ছাড়া ওই বাড়ি ত্যাগ করবেন না। এদিকে ওই তরুণীকে হ্যানিট্র্যাপের সদস্য, দুশ্চিরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন ওই যুবকের মা নারগিস আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক জনতাও ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।

২০২৬-০৬-১৮ ২১:৫১

সারা দেশ

খেলাধুলা করতে গিয়ে ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশু নিহত

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

২০২৬-০৬-১৭ ২১:৫৩

সারা দেশ

'মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা' -ফেনীতে মাদকবিরোধী কর্মশালায় ডিসি

মাদকের ভয়াবহ ছোবল পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, এতে যুবসমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদকে আসক্ত হওয়ার প্রবনতা লক্ষ্য করা গেছে। এজন্য মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

২০২৬-০৬-১৭ ১৭:৪০

সারা দেশ

প্রবাসী অধ্যুষিত জেলা ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রমে এক অভূতপূর্ব গতিশীলতা ও আমূল পরিবর্তন, স্বস্তিতে গ্রাহকেরা

ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রমে এক অভূতপূর্ব গতিশীলতা ও আমূল পরিবর্তন এসেছে। এক সময়ের দীর্ঘ লাইন, ফাইল আটকে থাকা এবং দালাল চক্রের হয়রানির চিরচেনা চিত্র বদলে গিয়ে এখন সেখানে তৈরি হয়েছে সম্পূর্ণ গ্রাহকবান্ধব ও আধুনিক পরিবেশ। কোনো প্রকার অনিয়ম ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে ই-পাসপোর্ট প্রাপ্তির যাবতীয় দাপ্তরিক প্রক্রিয়া।

২০২৬-০৬-১৭ ১৭:২৬

সারা দেশ

মাটি কেটে বালু তোলায় মামলায় ফেনীর ফরহাদনগরের ৬ দস্যুকে খুঁজছে পুলিশ

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় ৬ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল মনছুর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০২৬-০৬-১৬ ১৬:২৮

সারা দেশ

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৪ পদে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী হয়েছেন। জুনিয়র সভাপতি ও পরিচালক পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দেন। রোববার (১৪ জুন)জমাকৃত সকল মনোয়নপত্র বৈধ ঘোষণা করলেন নির্বাচন কমিশন।

২০২৬-০৬-১৪ ১৮:২৪

সারা দেশ

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে গ্রুপ পরিচালকসহ মনোনয়নপত্র জমা দেন ৩৫ প্রার্থী

অবশেষে নির্বাচনের দিকে যাচ্ছে ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঘোষিত তফসিল মোতাবেক সংগৃহিত মনোনয়নপত্র জমা দেন গ্রুপ পরিচালকসহ ৩৫ প্রার্থী।

২০২৬-০৬-১৩ ২৩:০১

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে ৫০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৬২ জন সহকারী শিক্ষকের পদ শূন্য, পাঠদান ও দাপ্তরিক কাজ ব্যাহত

সোনাগাজী উপজেলায় ১১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫০টিতে প্রধান শিক্ষক ও ৬২ জন সহকারী শিক্ষক নেই।

২০২৬-০৬-১০ ১৪:২৮

সারা দেশ

অবশেষে ফেনী পরশুরামের মাদক কারবারী ফাতেমা পুলিশের জালে

ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

২০২৬-০৬-০৬ ১৮:৫৫

সারা দেশ

মন্ত্রীকে "প্রিয় নবী" বলে সমালোচনায় বিএনপি নেতা, প্রকাশ্যে চাইলেন ক্ষমা, তওবা করতে প্রস্তুত

সমালোচনা ও ক্ষোভের মুখে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চাইলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক।

২০২৬-০৬-০১ ২০:০২

সারা দেশ

বিএনপির অনুষ্ঠানে দুই ওসির উপস্থিতি ঘিরে আলোচনা-সমালোচনা, টক অব দ্য টাউনে পরিণত ফেনী

বিএনপির আলোচনা সভায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে ফেনী।

২০২৬-০৬-০১ ১৮:৩৭

সারা দেশ

ফেনী বিজিবি ক্যাম্পে জব্দকৃত গরু নিলামে বিক্রি

সীমান্ত এলাকা থেকে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর ফেনী ব্যাটালিয়ন।

২০২৬-০৫-২৪ ১৮:৩০

সারা দেশ

এক বছরে ৩৫০ প্রবাসী পরিবারকে সহায়তা দিয়েছে ফেনী “প্রবাসী কল্যাণ সেন্টার”

বিদেশে কর্মরত ও প্রবাস থেকে ফিরে আসা রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে নানামুখী সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফেনী জেলা প্রবাসী কল্যাণ সেন্টার। মানবিক ও সেবামূলক উদ্যোগের অংশ হিসেবে গত এক বছরে জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৩৫০টি প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা অনুদান, শিক্ষাবৃত্তি, বীমা সুবিধা এবং অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

২০২৬-০৫-২০ ১৮:৩৩

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে পরিবেশ দূষণ, পোল্ট্রি ফার্মকে জরিমানা

ফেনীর সোনাগাজীর সাহেবের হাট সংলগ্ন স্থানে পোল্ট্রি খামারের ভোজ্য খেলে পরিবেশ দূষণ করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২০২৬-০৫-২০ ১৮:২৯

সারা দেশ

ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ

ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

২০২৬-০৫-১৩ ১৭:৫৮

সারা দেশ

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কারখানা শ্রমিকের

সিমেন্ট শীট তৈরির কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রহমান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাগেরহাট গ্রামের মরিয়ম সুপার সিমেন্ট শীট কারখানায় এ ঘটনা ঘটে।

২০২৬-০৫-১২ ১৮:৩৪

সারা দেশ

মাদকাসক্ত সন্তান কর্তৃক মা খুন, ফেনীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

'মাদক নয়, জীবন চাই' ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন।

২০২৬-০৫-১২ ১৭:৪৪

সারা দেশ

শিক্ষক পরিবারের উপর নির্যাতনের মামলায় ফেনীতে ছাত্রদল নেতা জ্যাকসন কারাগারে

ফেনীতে হাই স্কুলের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক পরিবারের উপর নির্যাতন ও বাড়িঘর ভাংচুরের অভিযোগে দায়ের করা একটি মামলায় ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ এস এম মঈনুল হোসেন জ্যাকসনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২০২৬-০৫-১১ ১৯:৩৬

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় মাদক বিরোধী সেমিনার- "অভিভাবকরা সচেতন হলে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু হতো না"

অভিভাবকরা সচেতন হলে মাদকাসক্ত ছেলের হাতে রোববার ফেনীর দাগনভূঞায় মায়ের করুন মৃত্যু হতো না, বাবা ও বোনকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হতো না, মাদকাসক্তরা শুধু পরিবারের বোঝা নয়, তারা সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা। যে পরিবারে একজন মাদকাসক্ত রয়েছে সে পরিবারই বুঝতে পারে এর যন্ত্রণা কি ভয়াবহ বলে মন্তব্য করেছেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম।

২০২৬-০৫-১১ ১৯:০৭

সারা দেশ

ফেনীর পরশুরামে সবজির বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস, সব কিছুই ক্রয় ক্ষমতার বাহিরে

ফেনীর পরশুরামে কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। পাইকারি বা খুচরা কোথাও স্বস্তি নেই। কাঁচা বাজার ছাড়াও নিত্য পণ্যর দাম বাড়ছে তো বাড়ছেই। বাজারে গিয়ে এই মূল্যস্ফীতির সঙ্গে টক্কর দিতে পারছে না স্বল্প আয়ের মানুষ। শুধু হিমশিম খাচ্ছে না, রীতিমতো দীর্ঘশ্বাসও ফেলতে হচ্ছে তাদের। দৈনিন্দিন জীবনে পারিবারিক খরচ মিটাতে হিমশিম খাচ্ছে নিম্ন মধ্য ভিত্তের পরিবার গুলো।

২০২৬-০৫-১০ ১৮:৩৮

সারা দেশ

ফেনীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের "ও" লেভেলের শিক্ষার্থীদের দোয়া মাহফিল

ফেনীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আইজিসিএসই (ও লেভেলের) পরীক্ষা। এতে অংশ নিচ্ছে স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল হোপ ইন্টারন্যাশনাল স্কুলের আইজিসিএসই (ও লেভেলের) এর শিক্ষার্থীরা।

২০২৬-০৫-০৯ ১৮:৩৭

সারা দেশ

গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ফেনীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

দূর্যোগপূর্ন আবহাওয়ায় মধ্যেও ফেনীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিরাট গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।

২০২৬-০৫-০২ ১৯:৩৩

সারা দেশ

ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক’র ১১০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

’সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’ এই স্লোগানে ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ১১০ তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৫ এপ্রিল) ব্যাংকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমবায় ব্যাংক’র সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু এম.পি।

২০২৬-০৪-২৫ ১৮:৩৬

সারা দেশ

ফেনী জেলা পরিষদ প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সৌজন্য সাক্ষাৎ

ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক অধ্যাপক এম এ খালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিট।

২০২৬-০৪-২৩ ১৯:০০

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

২০২৬-০৪-১২ ২১:২১

সারা দেশ

মহিপালে গণহত্যা মামলা: কালিদহ ইউপির সাবেক চেয়ারম্যান ডালিম গ্রেপ্তার, কারাগারে

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর মহিপালে গণহত্যার পাঁচটি মামলায় ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমকে (৪৫) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২৬-০৪-১১ ২১:০৫

সারা দেশ

বিরলীতে বীর মুক্তিযোদ্ধা আবদুল গোফরানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের বাসিন্দা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী মুক্তিযোদ্ধা আবদুল গোফরানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

২০২৬-০৪-১১ ২০:১৩

সারা দেশ

হাজার হাজার মানুষের স্বস্তি, ফেনীতে লেমুয়া-ধলিয়া ব্রিজের উদ্বোধন

দীর্ঘ অপেক্ষার পর ফেনী সদর উপজেলার ধলিয়া ও লেমুয়া ইউনিয়নের যাতায়াতের একমাত্র মাধ্যম ব্রিজটি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি ফিতা কেটে ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

২০২৬-০৪-১১ ১৭:৫৭

সারা দেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেনীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৪-০৯ ২১:৩৯

সারা দেশ

ফেনীতে অধিকার'র সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার গুম হওয়া ব্যাক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবীতে ফেনীতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অধিকার।

২০২৬-০৪-০৮ ১৪:১১

সারা দেশ

সোনাগাজীতে কিশোর শামীম হত্যা মামলার আসামি সন্ত্রাসী নুর আলম গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে আলোচিত কিশোর শামীম হত্যা মামলার পলাতক আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী নুর আলম (৪২) কে সাত বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

২০২৬-০৪-০৭ ২১:২২

সারা দেশ

ফেনীর দাগনভুইয়ায় নকল শিশুখাদ্য বিক্রি ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে নকল শিশু খাদ্য ও কসমেটিকস বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

২০২৬-০৪-০৭ ২০:৫১

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে রাতের আঁধারে বিধবার ফসলি জমির মাটি লুট

ফেনীর সোনাগাজীতে রাতের আঁধারে ফজিলাতুন্নেহার (৫৫) নামে বিধবার ফসলি জমির প্রায় দুই লক্ষাধিক টাকার মাটি লুট করে নিয়েছে মাটি দস্যুরা। উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনের খিল গ্রামে সোমবার দিবাগত রাতভর এ ঘটনা ঘটে।

২০২৬-০৪-০৭ ১৯:১৮

সারা দেশ

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ফেনীতে ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন।

২০২৬-০৪-০২ ১৯:৫৭