বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া

ফেনীতে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া

পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত ফেনী জেলা কমিটির উদ্যোগে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​গাউছিয়া কমিটি ফেনী জেলার উপদেষ্টা নুর নবী রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ কাজী নুর আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মহি উদ্দিন ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. শহীদ উল্লাহ পাটোয়ারী।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন চৌধুরী সবুজ, মাওলানা জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সদস্যসচিব হেলাল উদ্দিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা শাহিদুল হক বুলবুল ও সদস্য সিরাজ উল্লাহ। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলার গাউছিয়া কমিটির বিপুল সংখ্যক সদস্য এতে অংশ নেন।

​আলোচনা সভা শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস (র‍্যালি) বের করা হয়। র‍্যালিটি শহরের কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড, খেজুর চত্বর ও বড় মসজিদ সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে ফেনী তাকিয়া মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আলোচনায় স্থানীয় আলেমগণ মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর বক্তব্য রাখেন। বক্তারা বলেন, "হযরত মুহাম্মদ (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সমগ্র মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি তাঁর অতুলনীয় চারিত্রিক মাধুর্য দিয়ে আলোকময় সমাজ গঠন করেছিলেন। মহাগ্রন্থ আল-কুরআনে আল্লাহ তাআলা নিজেই রাসূল (সা.)-কে সর্বোত্তম আদর্শের প্রতীক হিসেবে ঘোষণা করেছেন।"

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার আয়োজনে ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানমালা শেষ হয় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে।

আরও

সাত হত্যার মামলায় পলাতক বাসচালক গ্রেপ্তার

সারা দেশ

সাত হত্যার মামলায় পলাতক বাসচালক গ্রেপ্তার

বগুড়ার এরুলিয়ায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর বাস তুলে দিয়ে সাতজন নিহত ও ১৪ জন আহত হওয়ার আলোচিত ঘটনায় অবশেষে প্রধা...

২০২৬-০৮-২৭ ১৬:২৪

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

সারা দেশ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা...

২০২৬-০৮-২৭ ১৬:২২

ভিডিও দেখিয়ে আয়ের প্রলোভন, ‘স্টারলিংক’ অ্যাপে টাকা হারাচ্ছেন তরুণরা

সারা দেশ

ভিডিও দেখিয়ে আয়ের প্রলোভন, ‘স্টারলিংক’ অ্যাপে টাকা হারাচ্ছেন তরুণরা

ঘরে বসে সহজে আয়- প্রতিদিন কয়েকটি ভিডিও দেখলেই মিলবে টাকা। এমনকি মাত্র এক হাজার, দুই হাজার কিংবা তিন হাজার টাকা বিনিয়োগ ক...

২০২৬-০৮-২৭ ১৫:২৭

নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম: স্বপ্নকে ৭ লাখ জরিমানা, শেফ লাউঞ্জ সিলগালা

সারা দেশ

নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম: স্বপ্নকে ৭ লাখ জরিমানা, শেফ লাউঞ্জ সিলগালা

নকশাবহির্ভূত নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনার অভিযোগে চট্টগ্রামের হালিশহরে অভিযান চালিয়ে স্বপ্ন সুপারশপকে সাত লাখ টা...

২০২৬-০৮-২৭ ১৫:১৯

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

সারা দেশ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা...

২০২৬-০৮-২৭ ১৫:০৬

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জৈনপুর গ্রামবাসীর ওপর হামলা এবং সচেতন নাগরিক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক সুমন মাহবুবের বিরুদ...

২০২৬-০৮-২৭ ১৫:০৫