বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জীবননগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপপরিচালক মো. আসলাম হোসেন, মো. আব্দুস সোবহান, জীবননগর থানার পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, সোনালী ব্যাংক জীবননগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল হান্নান, প্রিন্সিপাল অফিসার আরিফ বিল্লাহ, সিনিয়র অফিসার আশরাফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নুর আলম প্রমূখ।

ব্যাংক কর্মকর্তারা বলেন, জাল টাকার নোট অবৈধভাবে বাজারে ছড়িয়ে পড়লে দেশের মূল্যস্ফীতি বেড়ে যায়। যার কারনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বৃদ্ধি পাই। সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদের কাছে কাগজের মুদ্রার প্রতি আস্থা কমে যায়। এতে ব্যক্তি ও সমাজজীবনে বিরূপ প্রভাব ফেলে। দেশের আর্থিক ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দেয়। 

তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জাল নোট তৈরি বা লেনদেনের সাথে জড়িত থাকলে অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ নানা ধরনের শাস্তির বিধান রয়েছে। জীবননগর সোনালী ব্যাংক পিএলসি এর সার্বিক সহযোগিতায় এ ওয়ার্কশপে ভিডিও প্রজেক্টরে আসল টাকা ও জাল টাকার নোট চেনার বিভিন্ন কৌশল দেখানো হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীমন্ডলীরা উপস্থিত ছিলেন।

আরও

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জৈনপুর গ্রামবাসীর ওপর হামলা এবং সচেতন নাগরিক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক সুমন মাহবুবের বিরুদ...

২০২৬-০৮-২৭ ১৫:০৫

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

সারা দেশ

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবা...

২০২৬-০৮-২৭ ১৫:০৪

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে একটি হোটেলের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদ...

২০২৬-০৮-২৭ ১৫:০২

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারা দেশ

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাওসারুল মামুন (রাজু) সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সঙ্গে...

২০২৬-০৮-২৭ ১৫:০০

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকির অভিযো...

২০২৬-০৮-২৭ ১৪:৫৯

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

সারা দেশ

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

নারিকেলের ডাব। ডাবের পানি ছোট-বড় সকলের প্রিয় খাবার। প্রচন্ড রোধে তৃষ্ণা মেটাতে এর বিকল্প আর কিছু নেই। প্রকৃতির ভেজাল ম...

২০২৬-০৮-২৭ ১৪:৫৭