শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর যুবকের সাথে ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে নীলফামারীর তরুণীর অবস্থান

ফেনীর যুবকের সাথে ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে নীলফামারীর তরুণীর অবস্থান

ফেনীর সোনাগাজীতে ফেসবুকে প্রেমের সূত্র ধরে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন নীলফামারি জেলার ২২ বছর বয়সী এক তরুণী। ১৬ জুন রাত ১১টা থেকে ওই তরুণী ওই যুবকের বাড়িতে ঘরের সামনে অবস্থান করছেন। এ দিকে ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছেন ওই যুবক ও তার পরিবারের সদস্যরা। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়িতে এ ঘটনা ঘটেছে। তরুণীকে পাহারা দিচ্ছেন ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রাকিব নামের এক যুবক। পুলিশ বলছে তাকে সরানোর জন্য ঘটনাস্থলে পুলিশ গেলে সে বিয়ে ছাড়া ওই বাড়ি ত্যাগ করবেন না। এদিকে ওই তরুণীকে হ্যানিট্র্যাপের সদস্য, দুশ্চিরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন ওই যুবকের মা নারগিস আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক জনতাও ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।

ওই যুবকের আত্মীয় জাহাঙ্গীর আলম জানান, সোনাগাজী মডেল থানার তোহুর নামে এক এসআইয়ের ইন্ধনে ওই তরুণী ওই যুবকের বাড়ি ছাড়ছেন না। ওই যুবকের নাম আরিফ হোসেন। সে ফেনী জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। তরুণীর নাম মোসাম্মৎ ফেরদৌসী আক্তার (২২)। সে নীলফামারি জেলার সৈয়দপুর থানার ৭নং ওয়ার্ডের মশরত ধলিয়া সর্দার পাড়ার মো. কালার কন্যা।

পুলিশ, এলাকবাসী, তরুণী ও ভুক্তভোগী পরিবার জানায়, আরিফ হোসেন তিন বছর পূর্বে জিবিকার তাগিদে ওমান যান। গত এক বছর পূর্বে ফেসবুকের মেসেঞ্জারে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। সে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস পূর্বে আরিফ দুই মাসের ছুটিতে দেশের বাড়িতে আসেন। আরিফ দেশে আসার খবর শুনে ওই তরুণী গত ১৫ দিন পূর্বে তার সঙ্গে দেখা করতে ফেনীর মহিপালে আসেন। তরুণীকে সরাসরি দেখার পর ওই যুবকের পছন্দ না হওয়ায় তাকে বুঝিয়ে তার পিতার বাড়িতে সৈয়দপুর দিয়ে আসেন ওই যুবক। সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আরিফ তার ফেসবুক আইডি ও মুঠোফোন বন্ধ করে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ওই তরুণী ওই যুবকের বন্ধু শিবলু নামে এক যুবকের কাছ থেকে বাড়ির ঠিকানা সংগ্রহ করে প্রেমিক আরিফের বাড়িতে ওঠেন। ওই তরুণী তার ঘরে ঢুকতে চাইলে আরিফ সহ তার পরিবারের সদস্যরা ঘরের দরজায় তালা লাগিয়ে অন্যত্র চলে যান। ওই যুবকের পরিবারের পক্ষ থেকে রাতেই পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে সোনাগাজী মডেল থানার এসআই তোহুর আহমদের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে যুবকের পরিবারের কোন সদস্যকে না পেলেও তিনি তরুণীর বক্তব্যের ভিডিও ধারণ করে ফের থানায় চলে যান। তিনি মৌখিক ভাবে পাহারা দেওয়ার জন্য স্থানীয় গ্রাম পুলিশ রাকিবকে নির্দেশ দেন।

এদিকে তরুণীর কারণে যুবকের পরিবারের সদস্যরা ঘরে ঢুকতে পারছেন না বলে দাবি তাকে হ্যানিট্র্যাপের সদস্য, দুশ্চরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে ১৭ জুন বুধবার রাতে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুবকের মা নারগিস আক্তার।

ওই তরুণী জানান, বিয়ের কথা বলে ওই যুবক তার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়েছে। কিন্তু সে আমাকে দেখার পর থেকে বিয়ে না করার জন্য নানা টালবাহনা করছেন। আমি তার বাড়িতে আসার পর ঘরের দরজায় তালা লাগিয়ে সে তার পিতা-মাতাকে নিয়ে অন্যত্র চলে গেছে। সে আমাকে বিয়ে করা ছাড়া আমি তার বাড়ি ছাড়বো না।

ওই যুবকের মা নারগিস আক্তার বলেন, আমরা দরিদ্র পরিবারের লোক। ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা খরচ করে আমার ছেলেকে ওমান পাঠিয়েছি। এখনও কর্জ পরিশোধ করতে পারিনি। ওই তরুণী একজন হ্যানি ট্র্যাপের সদস্য। ফেসবুকে এক সুন্দরী নারীর ছবি দিয়ে আইডি খুলে আমার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এখন সে বিয়ের স্বপ্ন দেখছেন। আমার স্বামী মতিগঞ্জ আরএম হাট উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে কোন রকম সংসার চালায়। ভাঙা ঘরে দিন যাপন করছি। ছেলেকে বিদেশে পাঠানোর কর্জও পরিশোধ করতে পারিনি। তাকে বিয়ে করানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমার ছেলে যদি প্রেম করে কোন অপরাধ করে থাকে, তাহলে সে আমার ছেলের বিরুদ্ধে মামলা করুক। আইনগত ব্যবস্থা নিক। আমিও আইনগত প্রতিকার পেতে থানায় লিখিত আবেদন করেছি।

এদিকে ওই যুবকের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ১৬ জুন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ওই তরুণী বিয়ে ছাড়া ঘটনাস্থল ছাড়বেন না বলে জানিয়েছেন।

আরও

ধামরাই সাদ হত্যা মামলা: গুরুত্বপূর্ণ আসামির নাম বাদের অভিযোগ, পুনঃতদন্তের দাবি এনসিপির

সারা দেশ

ধামরাই সাদ হত্যা মামলা: গুরুত্বপূর্ণ আসামির নাম বাদের অভিযোগ, পুনঃতদন্তের দাবি এনসিপির

ঢাকার ধামরাইয়ে জুলাই আন্দোলনে শহীদ সাদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কয়েকজন আসামির নাম বাদ দিয়ে প্রকৃত ঘটনা...

২০২৬-০৬-১৮ ২০:৫৪

বন্ধুর বাড়ি বেড়াতে এসে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দু'বন্ধু নিহত, এক বন্ধু আহত

সারা দেশ

বন্ধুর বাড়ি বেড়াতে এসে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দু'বন্ধু নিহত, এক বন্ধু আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দু'বন্ধু নিহত হয়েছেন। এ...

২০২৬-০৬-১৮ ২০:৪৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ৪

সারা দেশ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ৪

রাজধানীর মহাখালীতে আজ বৃহস্পতিবার সকালে ঝটিকা মিছিল বের করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেত...

২০২৬-০৬-১৮ ২০:২০

ঝালকাঠিতে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্ভোধন

সারা দেশ

ঝালকাঠিতে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্ভোধন

ঝালকাঠি পৌরসভার উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্ভোধন করা হয়েছে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। খেলাধুলার মাধ্য...

২০২৬-০৬-১৮ ১৮:৪৪

সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ

সারা দেশ

সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার সাজিনাস হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরি...

২০২৬-০৬-১৮ ১৮:৩৫