সোমবার (০৫ অক্টোবর ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে “শিশুর অধিকার প্রতিষ্ঠা করো, মানবিক বাংলাদেশ গড়ে তোলো” প্রতিপাদ্যকে সামনে রেখে এই সচেতনতামূলক র্যালিটি বের হয়। র্যালিতে ক্যাডেটরা প্রতিপাদ্য সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
র্যালিটি ক্যাম্পাস থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা শিশুদের সুরক্ষার পাশাপাশি তাদের সঠিক বিকাশ, সুশিক্ষা ও মানবিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী, বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সামরিক স্টাফ কর্পোরাল মো. রফিকুল ইসলাম (পঞ্চগড়) এবং পঞ্চগড় এম. আর. কলেজের ক্যাডেট সার্জেন্ট মো. ফিরোজ আসিফসহ অন্যান্য ক্যাডেটগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।